ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৬ ব্যাংকে ১ হাজার ৩৩৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ


৬ ব্যাংকে ১ হাজার ৩৩৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পদের বিবরণ অনুযায়ী মোট পদ রয়েছে: ১৩৩৫টি। এর মধ্যে রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি, অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি, বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি, এবং প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি।

আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

বেতন স্কেল হতে পারে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। যোগ্যতার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি লাগবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া অনুসারে, আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd-এ ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছিলেন, তারা সেই সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে।

আবেদন ফি হিসেবে অফেরতযোগ্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে এই ফি প্রদান করতে হবে। ফি প্রদান ও Payment Verify করার শেষ সময় ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার

কাতার এই আশা প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সাম্প্রতিক সমঝোতা হয়েছে, সেটি হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে। এর ফলে বিশ্ববাজারে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নির্বিঘ্নে চলমান থাকবে।

এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই সমঝোতা হরমুজ প্রণালির নৌপথ খোলামেলা রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা তাদের রয়েছে। এর মাধ্যমে কাতার প্রয়োজনীয় দেশগুলোতে এলএনজি নিত্য রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হবে।

‘ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সহায়তায় সবসময় পাশে থাকবে কাতার’— এ মন্তব্য করেন আল-আনসারি। তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার কাতারের প্রতিনিধিরা সুইজারল্যান্ডের জেনেভায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এই সমঝোতা বাস্তবায়নে মধ্যস্থতার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতিতে দেশটি সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কর্মশালার আহ্বান: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কর্মশালার আহ্বান: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়ে থাকে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমে যুব ও যুব নারীদের মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়ে থাকে। যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক সেবন হতে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে ১-৬ মাস মেয়াদি পোশাক তৈরি, ব্লক-বাটিক, মৎস্যচাষ, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়‍্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

আমিনুল হক বলেন, আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও এগুলোর প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রতিটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব উপজেলার বেকার যুব ও যুবনারীদের দক্ষতাবৃদ্ধি ও আত্মকর্মী হওয়ার লক্ষ্যে উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে স্থানীয় চাহিদার ভিত্তিতে নিয়মিতভাবে অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক সেবন হতে দূরে রেখে তাদের কর্মসংস্থানের জন্য ১৮০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প/কর্মসূচি প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মীর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার পশ্চিম গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপন চাকমা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এ কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গভামারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে পড়ে যান। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। সহকর্মী ও পরিচিতজনরা জানান, সুপন চাকমা দায়িত্বশীল ও কর্মঠ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন এলাকায় কাজ করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি সড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে বর্ষাকালে পিচ্ছিল সড়ক ও কাদামাটির কারণে মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি আরও বৃদ্ধি পায়।

সুপন চাকমার অকাল মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্যানফোর্ড সমাবর্তনে বিক্ষোভের মুখে গুগল সিইও সুন্দর পিচাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


স্ট্যানফোর্ড সমাবর্তনে বিক্ষোভের মুখে গুগল সিইও সুন্দর পিচাই

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই তীব্র বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল সরকারের সাথে গুগলের একটি বিতর্কিত চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিক্ষার্থীদের একটি অংশ ওয়াকআউট করে।

গত রোববার (১৪ জুন) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক শিক্ষার্থী হিসেবে বক্তব্য দেয়ার জন্য সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হলে, সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্ষোভের দৃশ্য।

ছাত্রছাত্রীরা আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়েছিল এবং প্যালেস্টাইনের পতাকা নাড়াতে ও বাঁশি বাজাতে শুরু করে। পরবর্তী সময়ে তারা স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, স্নাতক পোশাক ও টুপি পরিহিত বহু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। এসময় কেউ কেউ সুন্দর পিচাইয়ের উদ্দেশে বিদ্রুপমূলক ও হুঁশিয়ারিমূলক স্লোগানও ছুঁড়ে দেন।

‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ এবং ‘নো টেক ফর অ্যাপারথাইড’ নামে দুই সংগঠনের উদ্যোগে ওয়াকআউটের আয়োজন করা হয়েছিল।

গুগলের প্রধান নির্বাহীর বিরুদ্ধে এই বিক্ষোভের মূল কারণ হলো ইসরাইল সরকারের সাথে গুগলের একটি বিতর্কিত চুক্তি। ‘প্রোজেক্ট নিম্বাস’ নামে পরিচিত চুক্তির ফলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং সামরিক বাহিনী গুগলের উন্নত এআই প্রযুক্তি ও ডেটা সেন্টারের ব্যবহারের সুযোগ পাবে।

মানবাধিকারকর্মীদের মতে, এই প্রজেক্টের মাধ্যমে উন্নত এআই ও ইমেজ রিকগনিশন প্রযুক্তির ব্যবহার করে ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং সামরিক অভিযান চালাবে। বিতর্কিত এই কর্মকাণ্ডের কারণে দীর্ঘ কয়েক বছর ধরে গুগলের বিরুদ্ধে আন্দোলন চলছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ তারই ধারাবাহিকতা। ম্যাটব্রাউন নামের একটি এক্স হ্যান্ডল থেকে বিক্ষোভের ভিডিও পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছে।

অনুষ্ঠান থেকে বের হয়ে আসার পর অনেক শিক্ষার্থী ‘পিপলস কমেন্সমেন্ট’ নামক একটি পৃথক অনুষ্ঠানে যোগদান করেন। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ খলিল, যিনি ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেওয়ার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে ১০০ দিনেরও বেশি সময় আটক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%