০৭:১৭ পি.এম
রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জলাবদ্ধতার জন্য গত সরকারকে দায়ী করে তিনি বলেছেন, জলাবদ্ধতার সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়। এটি বিগত সরকারের সৃষ্ট। তিনি আরও বলেন, জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এজন্য কোঅর্ডিনেটেড এবং ওয়েল প্ল্যানড প্রকল্প হাতে নিয়ে হবে। কিন্তু বিগত সময়ে উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হলেও, সে অর্থ গিয়েছে কিছু লোকের পকেটে। এ অবস্থায় বাজেটে বিশেষ বরাদ্দ রেখে রাজধানীর উন্নয়ন করা প্রয়োজন।
তিনি এই সময় বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি বলে দাবি করেছেন। সরকারের গৃহীত আর্থিক পদক্ষেপের মধ্যে বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। সংরক্ষিত আসনের সদস্যদের ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। কিন্তু বিরোধীদলের কাউকে এখনো তা করা হয়নি। এটি অন্যায্য বলেও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
রাষ্ট্রের টাকার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রের ট্রেজারির প্রতিটি টাকা সরকারের কাছে আমানত। এইখানে ছোট স্থাপনা তৈরি হলেও তা উদ্বোধন করে স্টোন বসাতেও অর্থ খরচ হয়। যেন খাজনার চেয়ে বাজনা বেশি। আর কিছু কিছু ভাইরাস এখনো ক্রিয়াশীল আছে। যেখানে আমাদেরকে নেগেটিভভাবে সমালোচনা করা হচ্ছে।
শিক্ষার বিস্তারে গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে বেশি নজর দিতে হবে, প্রাইমারি এবং টারশিয়ারি। বাকিটা অটোমেটিক চলবে। তিনি জানান, টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি নৈতিক এবং ধর্মীয় শিক্ষার দিকেও নজর দেয়া প্রয়োজন।
দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, তবে বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নিবে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন