ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান অ্যামনেস্টির


দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান অ্যামনেস্টির

দক্ষিণ লেবাননে ইসরাইলের অন্তত তিনটি প্রাণঘাতী হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, চলতি বছরের মার্চের শুরুর দিকে সংঘটিত এসব হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর ধ্বংস এবং একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, হামলাগুলোতে মোট ২৪ জন নিহত হন, যাদের মধ্যে ১২ জনই শিশু। নিহতদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ফলে বহু বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন।

সংস্থাটি জানিয়েছে, ইসরাইল এখন পর্যন্ত এসব হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। একই সঙ্গে অ্যামনেস্টির নিজস্ব তদন্তেও হামলার সময় ওই এলাকাগুলোতে কোনো সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষকরা বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সংঘাতের সময় বেসামরিক নাগরিক ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। যদি কোনো হামলায় সামরিক প্রয়োজনীয়তা প্রমাণিত না হয় এবং বেসামরিক মানুষের ওপর অসামঞ্জস্যপূর্ণ ক্ষয়ক্ষতি হয়, তাহলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ কারণে সংস্থাটি একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের’ আহ্বান জানিয়েছে, যাতে হামলার প্রকৃত পরিস্থিতি, দায়ীদের পরিচয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা যায়।

অন্যদিকে ইসরাইল দীর্ঘ সময় ধরে দাবি করে আসছে যে, তারা লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে এবং বেসামরিক হতাহতের জন্য হিজবুল্লাহকে দায়ী করে, কারণ সংগঠনটি জনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করে বলে তাদের অভিযোগ।

২ মার্চ হিজবুল্লাহ ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার পর ইসরাইল লেবাননের ওপর বড় ধরনের বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা এখনও অব্যাহত রয়েছে। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি দক্ষিণ লেবানন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় ২৫০ জনেরও বেশি শিশু সহ ৪,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। এছাড়া ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতথ্ জীবন যাপন করছে।

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের মধ্যে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। অ্যামনেস্টি বলছে, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন কার্যকর রাখতে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বুধবার চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ত্রাণ বিতরণের পর্যবেক্ষণের পর তিনি সাংবাদিকদের বলেন, "ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম-স্বজনপ্রীতি, রাজনৈতিক মতভেদ বরদাস্ত করা হবে না।" মন্ত্রী বলেছেন, দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বিষয় কোন প্রভাব রাখবে না। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে, সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তার আগে মন্ত্রী খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঢোমরা জলকদর খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামসহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।" এ সময় তিনি আরও বলেন, গত ৪৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন দুর্গত মানুষের জরুরি সহায়তার জন্য দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।

ত্রাণ বিতরণে বরাদ্দের অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ বিষয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলা রয়েছেÑ কোনোরকম দুর্নীতি ও স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না।" বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের বিষয়ে তিনি আবারও উল্লেখ করেন, রাজনীতি যুক্ত নয়।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, "যারাই দুর্গত, তাদেরকে ত্রাণ দিতে হবে। এবং এ ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো আমরা।" ত্রাণমন্ত্রী আরও বলেন, "একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের সমস্ত খালগুলোকে পুনঃখনন করবো।" তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা বিপ্লবের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, "আজকে আমি স্বচক্ষে সরেজমিনে দেখলাম যে এই জলকদর খাল কাটার ফলে অনেকখানি পানি নিষ্কাশন হয়েছে।" আসাদুল হাবিব দুলু জানান, "আমাদের উদ্দেশ্য হচ্ছে, বর্ষাকালে পানি নিষ্কাশন হবে এবং শুকনো মৌসুমে পানি ধরে রাখা হবে।"

তিনি বলেন, "খালের পাড়ে আমরা গাছ লাগাবো। খালের বাকি অংশের কাজ যাতে সামনের শুকনো মৌসুমে সম্পন্ন হয়, তারজন্য আমার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।" মন্ত্রী জানান, "সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৫০টি জেলায় একটি করে মডেল খাল চিহ্নিত করা হবে।"

বাঁশখালীর জলকদরের খালটিকেও সেই মডেল খালের অন্তর্ভুক্ত করার আশা প্রকাশ করেন তিনি।

খাল পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্ত পেলেন সেরা অভিনেতার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শান্ত পেলেন সেরা অভিনেতার পুরস্কার

দারুণ জনপ্রিয় তরুণ অভিনেতা শোয়েব আক্তার শান্ত সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে নাটক প্রকাশের পরপরই তার ভিউ বেড়ে যায় দ্রুত। তবে এতদিন দর্শক থেকে ভালো সাড়া পেলেও সমালোচকদের প্রশংসা তিনি পাননি।

এবার, সেই আক্ষেপ দূর হয়ে গেল। আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) থেকে সেরা তরুণ অভিনেতার পুরস্কার জিতেছেন শান্ত। সম্প্রতি, রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত এই পুরস্কার আসরে বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনাট্যকার জিনাত হাকিম ও চিত্রনায়ক নীরবের হাতে শান্ত এই পুরস্কার গ্রহণ করেন।

তিনি বলেন, ‘এটি আমার জীবনের প্রথম পুরস্কার, আমার জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের বিষয়। গুণীজনেরা আমার কাজকে মূল্যায়ন করেছেন, যা আমার জন্য অনেক বড় অর্জন। দুনিয়া টাকার গোলাম নাটকে অভিনয় করার জন্য আমি এই পুরস্কার পেয়েছি।’

শান্তের জন্য শুধু পুরস্কারপ্রাপ্তি নয়, এই আসরেই প্রথমবার বাংলাদেশের স্টেজে পারফরমেন্স করার সুযোগ এসেছে। মোফাসসাল আলিফের কোরিওগ্রাফিতে তার নাচ দর্শক দারুণভাবে উপভোগ করেছেন। শান্ত আরও বলেন, ‘অভিনয় এবং নাচ, দুটোই আমার খুব প্রিয়। আমি চর্চার মধ্যেই আছি। আমি আশা করি, একদিন আমার দক্ষতা দিয়ে দেশের প্রথমসারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীতিমালা মেনে চলতে গণমাধ্যমের প্রতি তথ্য অধিদফতরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


নীতিমালা মেনে চলতে গণমাধ্যমের প্রতি তথ্য অধিদফতরের আহ্বান

তথ্য অধিদফতর নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

দায়িত্বশীলতা বজায় রাখতে ব্যত্যয় ঘটে গেলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য বলে সতর্ক করা হয়েছে।

আজ बुधवार এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানিয়ে বলা হয়েছে, যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করা, পেশাদারী দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং ফ্যাক্ট চেক করা গণমাধ্যমের জন্য একটি অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে।

তথ্য বিবরণীতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, দেশের সকল গণমাধ্যমকে (সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ, আইপি টিভি) তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য খবর পরিবেশন করছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী। ইতোমধ্যে অসত্য সংবাদ প্রকাশের জন্য কিছু গণমাধ্যম কর্তৃপক্ষ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট গণমাধ্যমে সংশোধনী প্রকাশ করা হয়েছে।

তথ্য অধিদফতর মনে করে যে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে।

ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এই কারণেই যেকোনো সংবাদ প্রচারের আগে ফ্যাক্ট চেক করা বৈধ গণমাধ্যমের জন্য অপরিহার্য ও অবশ্য পালনীয় বলে বিবেচিত হচ্ছে। তাই বেনামী, ভুয়া কিংবা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সকল বৈধ গণমাধ্যমকে তথ্য অধিদফতর সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের জ্বালানি সবার জন্য হবে, নয়তো কারও হবে না: আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


মধ্যপ্রাচ্যের জ্বালানি সবার জন্য হবে, নয়তো কারও হবে না: আইআরজিসির হুঁশিয়ারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই অভিজাত বাহিনী মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রফতানি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রফতানি হয় সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের টানাপোড়েন মধ্যপ্রাচ্যকে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দেন। একইসাথে তিনি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনার কথাও জানান। কিন্তু উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধের পর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাম্প ওই ফি আরোপের পরিকল্পনা থেকে সরে আসেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা কয়েক দিনের মতো পাল্টাপাল্টি হামলার মধ্যেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ডনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহটি তাদের জন্য সত্যিই খুব খারাপ হবে। আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তাহলে তাদের সব সেতুও ধ্বংস করে দেব।’

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%