ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিষিদ্ধ দলের মিছিল-সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান সাধারণ মানুষ, নিরপরাধদের হয়রানি না করার আহ্বান


নিষিদ্ধ দলের মিছিল-সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান সাধারণ মানুষ, নিরপরাধদের হয়রানি না করার আহ্বান

অপরাধে জড়িতদের প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনার দাবি; পুরোনো রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কেউ মিছিল-মিটিং, ককটেল বিস্ফোরণ, সহিংসতা কিংবা অন্য কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ নাগরিকরা। একই সঙ্গে শুধু অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন ব্যক্তিদের বর্তমান কর্মকাণ্ড যাচাই ছাড়া হয়রানি বা মামলায় জড়ানো না করার আহ্বান জানিয়েছেন তারা।

২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মিছিল, সভা-সমাবেশ, প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

তালাশ বিডির অনুসন্ধানে কথা হয় বাংলাবাজারের চা বিক্রেতা মিলন, চাঁদমারির কাঠ ব্যবসায়ী আলম এবং বটতলা মার্কেটের ব্যবসায়ী জাকিরের সঙ্গে। তাদের বক্তব্যে উঠে আসে, আওয়ামী লীগের সঙ্গে অতীতে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন—এমন ব্যক্তিদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ডও পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন।

স্থানীয় নাগরিকদের মতে, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে যারা সক্রিয়ভাবে জড়িত, তাদের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ঘটনাস্থলের তথ্য ও অন্যান্য নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে শনাক্ত করা যেতে পারে। অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

তাদের প্রশ্ন—একজন ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এটিই কি তার বর্তমান কোনো অপরাধে সম্পৃক্ততার প্রমাণ?

নাগরিকদের মতে, রাজনৈতিক পরিচয় এবং অপরাধে সম্পৃক্ততা এক বিষয় নয়। ফলে আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির বর্তমান কর্মকাণ্ড, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।


দীর্ঘ সময় বিরোধী রাজনীতিতে থাকা বিএনপি অতীতে মামলা, গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির অভিযোগ করে এসেছে। বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় আইন প্রয়োগের ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে কী শিক্ষা নেওয়া হবে, তা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনা করছে।

স্থানীয় নাগরিকদের বক্তব্য, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে যারা বর্তমানে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে যারা কোনো অপরাধে জড়িত নন, তাদের শুধু অতীতের রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি বা মামলায় জড়ানো হলে সেটিও যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

একজন সাধারণ নাগরিকের ভাষ্য, অতীতে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক বিরোধের কারণে মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপির সময় আইন প্রয়োগের ক্ষেত্রে সবার জন্য একই নীতি অনুসরণ করা হবে—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

আরও পড়ুন: ওয়াশিংটন ডিসিতে রাবি অ্যালামনাইয়ের পক্ষ থেকে ড. মেহেদীকে ফুলেল শুভেচ্ছা


বর্তমান পরিস্থিতিতে মূল প্রশ্ন হলো—*আইন প্রয়োগ কি ব্যক্তির অতীত রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হবে, নাকি তার বর্তমান কর্মকাণ্ড ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে?*

নাগরিকদের প্রত্যাশা, নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যারা বর্তমানে আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে যারা বহু আগেই দলীয় রাজনীতি থেকে সরে গেছেন এবং কোনো অপরাধে জড়িত নন, তাদের যেন শুধু রাজনৈতিক অতীতের কারণে হয়রানির শিকার হতে না হয়।

এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বক্তব্য জানার চেষ্টা করছে তালাশ বিডি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বড়াল নদের ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


চাটমোহরে বড়াল নদের ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে

পাবনার চাটমোহর উপজেলা সদর এবং বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সঙ্গে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনকারী বড়াল নদীর উপর নির্মিত ব্রিজটি বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। ব্রিজের উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে।

ফলে, ঝুঁকি নিয়ে যানবাহন এবং মানুষ চলাচল করছে। বৃষ্টির কারণে এই সংযোগ সড়কটি ভেঙে নদীর মধ্যে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর ফলে, চাটমোহর উপজেলা সদরের সঙ্গে বোঁথর গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্রিজ ও সড়কের অবস্থা অত্যন্ত বিপজ্জনক।

এলাকাবাসী যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন।

চাটমোহর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দপ্তর সম্পাদক এবং বোঁথর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন, "ব্রিজের দু’পাশেই ভাঙন দেখা দিয়েছে। এটি দ্রুত সংস্কারের প্রয়োজন।

চলাচলে সমস্যা হচ্ছে।" তিনি আরও বলেন, বোঁথর ও দোলং গ্রামের বাসিন্দারা জরুরি ভিত্তিতে ব্রিজের উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম বলেছেন, "বিষয়টি আমার জানা নেই।

আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরের কলেজে নবীণ বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


চাটমোহরের কলেজে নবীণ বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন কলেজে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাটমোহর সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

একই দিন সকালে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং কলেজ গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আঃ রহিম কালু, অধ্যাপক খলিল উদ্দিন হায়দার খান শান্ত, আঃ কুদ্দুস আলো, নুরুল করিম খান আরজ, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, মোখলেসুর রহমান বিদ্যুৎ, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।

এছাড়া প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ, মির্জাপুর ডিগ্রী কলেজ, ছাইকোলা ডিগ্রী কলেজ, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং হান্ডিয়াল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে জলবায়ু পরিবর্তন ও আদিবাসী অধিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


নাচোলে জলবায়ু পরিবর্তন ও আদিবাসী অধিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করার জন্য এবং প্রান্তিক আদিবাসী জনগণের পরিবেশগত মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এনএজিআর এনগেজ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন, নাচোল ইউনিয়ন এবং নেজামপুর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন ও সেবামূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন’ (এনএজিআর এনগেজ)-এর নির্বাহীবোর্ডের সম্মানিত ট্রেজারার হিঙগু মর্মূর। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেণ, এবং এটি পরিচালনা করেন সংস্থার কমিউনিটি কো-অর্ডিনেটর ফিলিপ হেমব্রম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী জেলার তানোরের মুন্ডমালা হাট উপশাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুন্ডমালা কামিল মাদ্রাসার সেমিনার কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।

সেমিনারটি মুন্ডমালা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডমালা বাজার বনিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের সোহানুল রহমান এবং অপূর্ব কুমার সরকার। এছাড়া মুন্ডমালা হাট উপশাখার ইনচার্জ আরিফিন, ক্যাশিয়ার অনিক, মুন্ডমালা কামিল মাদ্রাসার শিক্ষক মোফাস্সের মাহাতাব আহম্মেদ, আব্দুল মালেক, ব্যবসায়ী তরিকুল ইসলাম, ব্যবসায়ী বাবলুসহ শিক্ষক, শিক্ষার্থী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত সকল ঋণ সুবিধাসহ কৃষির উন্নয়নে ৩ হাজার কোটি টাকার কৃষি খাতে প্রদত্ত বিশেষ পুনঃ অর্থায়নে আইএফআইসি ব্যাংক মুন্ডমালা উপশাখার মাধ্যমে ৭ পার্সেন্ট হারে কৃষকদের মাঝে বিশেষ কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সেমিনারে জানানো হয় যে, সকল প্রকার ঋণ সুবিধাসহ সহজ শর্তে কৃষকরা কৃষি ঋণ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%