১০:০৪ এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা ভবনের হলরুমে বাজেট অধিবেশনে রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরকর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেটে আয়ের পরিমাণ ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা দেখানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তাপসী রাবেয়ার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
বাজেট অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক চক্রবর্তী প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বাহার মিয়া, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া, আতিকুর রহমান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপসহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, কর আদায়কারী মাধব চন্দ্র পাল, বিএনপি নেতা সোহাগ খান, ইয়ার হোসেন শামীম, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন এবং মতামত উপস্থাপন করেন। তারা আশা করছেন, বাজেট যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, তা হলে পৌরবাসীরা সুফল পাবেন।
পরে পৌর প্রশাসক তাপসী রাবেয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন