ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ


শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জেনারেল রিলিফের (জিআর) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সকল কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

চাল বিতরণ কার্যক্রম শুরু করার সময় এমপি রুবেল তিনি বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এই এলাকা নানা প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি সংসদে আলোচনা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর ও নলকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের জন্য মোট ২০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম জানিয়েছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে সরকার এই চাল বরাদ্দ দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে ভারতের তোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


পাকিস্তান ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে ভারতের তোপ

প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিছু পরিমাণ রেষারেষি তো থাকে। কিন্তু ভারত-পাকিস্তানের মতো উত্তেজনাকর প্রতিবেশী পৃথিবীতে খুব বেশি নেই। ১৯৪৭ সালে এক্ষেত্রে একদিন আগে-পরে স্বাধীন হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক বিস্তর অবিশ্বাস, আস্থাহীনতা, এবং উত্তেজনায় ভরা। দেশ দুটি একাধিকবার যুদ্ধেও জড়িয়ে পড়েছে। সীমান্তে টুকটাক সমস্যা লেগেই থাকে। তবে গতবছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে। এবার জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সভায় পাকিস্তান ও ওআইসি জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে। তাতে ভারত তাদের জবাব দিয়েছে তীব্র ভাষায়। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানকে ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬২তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই পাকিস্তান-ভারতের পাল্টা পাল্টি কথার লড়াই পরিলক্ষিত হয়েছে। বুধবার জাতিসংঘের সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে অনুপমা সিং বলেন, ‘পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দিয়েছে। প্রশিক্ষণ ও মদদও দিয়েছে। এই শক্তিগুলোই এখন পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ পাকিস্তানকে ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’ অভিহিত করে অনুপমা সিং বলেন, ‘নিজের তৈরি দানব যখন ফিরে এসে কামড়ায়, তখন অবাক হওয়ার কিছু নেই।’ অনুপমা সিং পাকিস্তানের পরিস্থিতিকে একটি অদ্ভুত প্যারাডক্স হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি এমন একটি দেশ যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজেই রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ এবং তাদের মোতায়েনের কথা স্বীকার করেন। অথচ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেই পাকিস্তানই আবার নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে।’ পাকিস্তানের অভ্যন্তরীণ নানা সমস্যার কথা তুলে ধরে অনুপমা সিং বলেন, ‘রাওয়ালকোটে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’ তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বলার সময় পাকিস্তান নিজের দেশের সমস্যাগুলো নিয়ে নীরব থাকে। ভারতের দাবি অনুযায়ী, সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির কারণে পাকিস্তান আজ অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সংকটের মুখে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনুপমা। জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে পাকিস্তানের অভিযোগের জবাবে অনুপমা সিং বলেন, ‘জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ইয়াবাসহ বাসচালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


নারায়ণগঞ্জে ইয়াবাসহ বাসচালক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ অভিযানে পুলিশ যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৯ জুন) সকালে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ অভিযানের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে দেখা যায়, বাসটির ড্রাইভারের আসনের নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বাসচালক মো. শরিফ হোসেনকে (৩৯) আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, গোপন সংবাদ পাওয়ার পর বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। মাদক পাচার ও পরিবহন রোধে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরে ভারতীয় চোরাই পণ্য পাচারের সময় ট্রাকসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


বিশ্বম্ভরপুরে ভারতীয় চোরাই পণ্য পাচারের সময় ট্রাকসহ আটক ২

 

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ভারত থেকে সীমান্তের চোরাই পথে আসা পণ্যসামগ্রী পাচারের সময় পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় ভারতীয় জিরা, ভুট্টা এবং একটি পিকআপসহ মোট ২ জনকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে সকালে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকেও আটক করে। আটককৃতরা হলো জেলার দক্ষিণ সুনামগঞ্জের নারায়ণপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আক্তার হোসেন (২৪), আনোয়ার হোসেন (৩৫) এবং আব্দুর রহিম (৬৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া কর্তৃক পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রব এবং তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ সড়কের চালবন্দ পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ১১৯০ কেজি জিরা এবং ৭৯৫০ কেজি ভুট্টাবোঝাই করা ১টি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসী-বিরোধী সহিংসতায় বিশ্বকাপে সমর্থন হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


অভিবাসী-বিরোধী সহিংসতায় বিশ্বকাপে সমর্থন হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা, চলমান অভিবাসী-বিরোধী সহিংসতা এবং জাতিগত বিদ্বেষের কারণে বিশ্বকাপে আফ্রিকার দেশগুলোর সমর্থন হারিয়েছে। সাধারণভাবে, বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আফ্রিকার দেশগুলো একে অপরকে সমর্থন করে। কিন্তু এবার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

অভিবাসীদের বিরুদ্ধে সহিংস আচরণ ও জাতিগত বিদ্বেষের ক্ষোভের কারণে আফ্রিকার দেশগুলো নিজেদের প্রতিপক্ষ দলের প্রতি সমর্থন দিয়েছে।

কেনিয়ায়, আফ্রিকার দেশগুলোর মত, কয়েকজন ফুটবল ভক্ত একটি বারে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছিলেন। সেখানে তারা আফ্রিকার প্রতিপক্ষ দলকে সমর্থন জানিয়ে উল্লাস করছেন। এটি দেশটিতে সাম্প্রতিক সময়ে বিদেশিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক সহিংসতার জন্য সৃষ্ট ক্ষোভের প্রতিফলন বলে মনে করছেন সবাই।

গেল বৃহস্পতিবার রাতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে, যখনই কোন সুযোগ হাতছাড়া হচ্ছিল, তখন ৩৭ বছর বয়সী কেনীয় নারী শাহিম উল্লাসে মেতে উঠছিলেন। সে সময় শাহিম বলেন, 'ফুটবলে সবকিছুই রাজনৈতিক। দক্ষিণ আফ্রিকা যা করছে, আমরা তার বিরুদ্ধে সমর্থন জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'আমরা চাই (দক্ষিণ আফ্রিকার জনগণ) তাদের দেশে যা ঘটছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাক... কিন্তু কিছুই হচ্ছে না।'

দক্ষিণ আফ্রিকা গত কয়েক মাস ধরে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে বিক্ষোভে উত্তাল রয়েছে। তবে, বিক্ষোভে উপস্থিতি তেমন নেই, কিন্তু অনলাইনে বিদ্বেষপূর্ণ বার্তা বিদেশি গণমাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

মোসেল বে শহরে তীব্র বিক্ষোভ ও সহিংসতায় দুজন হতাহত হয়েছেন। সহিংসতার আশঙ্কায়, নাইজেরিয়া, ঘানা, জিম্বাবুয়ে এবং মালাউই ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েকশ’ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষও প্রায় ২হাজার৭শ৪৫ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে।

ফুটবলাররা মাঠের বাইরে এই রাজনৈতিক বিরোধের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ট্রল ও হয়রানির শিকার হচ্ছেন। দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। দলের অধিনায়ক রনওয়েন উইলিয়ামস স্বীকার করেছেন, এই পরিস্থিতির কারণে অন্যদেশের অভিবাসীরা মানসিকভাবে আঘাত পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%