প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ অভিযানে পুলিশ যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৯ জুন) সকালে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ অভিযানের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে দেখা যায়, বাসটির ড্রাইভারের আসনের নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বাসচালক মো. শরিফ হোসেনকে (৩৯) আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, গোপন সংবাদ পাওয়ার পর বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। মাদক পাচার ও পরিবহন রোধে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন