ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা


এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তিতে নতুন নির্দেশনা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর জানায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও শিক্ষাগত সনদে নামের বানানে অমিল থাকলে বা বাংলা ভাষায় সনদ থাকলে আবেদন করা যাবে না। রবিবার (১২ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন বেসরকারি মাদরাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে শিক্ষক এবং কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন অধিদপ্তরে জমা দিচ্ছেন। এসব আবেদন পর্যালোচনা করার সময় দেখা গেছে, অনেক আবেদনকারীর দাখিল হওয়া এসএসসি সনদ এবং জাতীয় পরিচয়পত্রে নামের বানানে কোন মিল নেই। এছাড়াও অনেকের দাখিল করা এসএসসি সনদ এবং এনআইডি—দুই ক্ষেত্রেই নামের বানানে ভুল রয়েছে। আবার কিছু আবেদনকারীর দাখিল করা এসএসসি সনদ বাংলা ভাষায় থাকার কারণে আবেদন নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ কারণে, সংযুক্ত তালিকায় থাকা আবেদনকারীদের দাখিল করা এসএসসি সনদ এবং জাতীয় পরিচয়পত্রে থাকা নামের বানান সংশোধন করা প্রয়োজন। পাশাপাশি, বাংলা ভাষায় থাকা দাখিল বা এসএসসি সনদ ইংরেজিতে রূপান্তর করে পুনরায় জন্মতারিখ সংশোধনের আবেদন জমা দিতে হবে, এমন নির্দেশনা জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারজিস ও তুষারের কাছে ক্ষমা দাবি পাবনা জেলা বিএনপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


সারজিস ও তুষারের কাছে ক্ষমা দাবি পাবনা জেলা বিএনপির

পাবনা জেলা বিএনপি সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য এই আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানটি সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার লিখিত বক্তব্যে বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগে থেকেই জানানো হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল।

মাসুদ খন্দকার অভিযোগ করেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। তিনি দাবি করেন, অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

অন্যথায়, পাবনার জনগণ পাবনার যেকোনো সভা-সমাবেশে সারজিস আলম ও সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে। মাসুদ খন্দকার এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, তাদের (এনসিপি) যে ভাষা আর জামায়াতের যে ভাষা, দুই ভাষা একই ভাষা। জামায়াত ও এনসিপির ভাষার মধ্যে ব্যাপক মিল রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তূহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু এবং বর্তমান জেলা আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার একজন অভিযোগ করেন- শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে আটকা পড়া অজগর উদ্ধার করে সুন্দরবনে ছাড়ল বন বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বাগেরহাটে আটকা পড়া অজগর উদ্ধার করে সুন্দরবনে ছাড়ল বন বিভাগ

 

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি বিশাল অজগর মাছ ধরার জালে আটকা পড়ার পর উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা বুছনা জাল তুলতে গিয়ে আটকা পড়া অজগরটি দেখতে পান।

এ সময় খবর পেয়ে স্থানীয় সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। পরে এদিন বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় বন বিভাগের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, ‘সুন্দরবনসংলগ্ন মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার মাছ ধরার জন্য খালে বুছনা জাল পেতে রেখেছিলেন।

সোমবার সকালে জাল তুলতে গিয়ে তিনি একটি বড় অজগর সাপকে জালে আটকা অবস্থায় দেখতে পান। এসময় খবর পেয়ে রাসেল কবিরাজ নামের এক ব্যক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন এবং উপজেলা সদরে নিয়ে আসেন। পরে বন বিভাগের সদস্যরা সেখানে গিয়ে অজগরটি নিজেদের হেফাজতে নেন। বিকেলে সেটিকে সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘বর্ষা মৌসুমে সুন্দরবনসংলগ্ন এলাকায় খাদ্যের সন্ধানে বা জোয়ারের পানির সঙ্গে ভেসে মাঝে-মধ্যেই বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক ২০

 

রবিবার রাতে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশ অভিযান পরিচালনা করে। রবিবার রাতে অভিযানে ২০ জন আটক হয়েছে, যাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের নিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় কয়েকজন তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেডের কারণে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— খন্দকার সাকিব আহমেদ, মো. মেহেদী হাসান, হিমেল বিশ্বাস, মো. মাহাতিম ওয়াসিম, মো. হাবিবুর রহমান, মো. রাব্বী, মো. অনিক, মো. মোক্তারুল, মো. রহমত আলী, মো. রসুল মোল্লা, রমিন রহমান, জুলকার নাইন (অরিয়ান), মো. কাশফিয়ার রহমান জয়, মো. নাসির উদ্দিন, মো. মশিউর রহমান মিঠু, মো. জুনায়েদ, আরমান হোসেন বাদল, আবতাহি হোসেন প্রিয়ন্ত, আরিফ ও রাকিব আলী।

স্থানীয় বাসিন্দাদের মতে, রবিবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দলে হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। পরে পুলিশ যখন তাদের গাড়িতে তোলার চেষ্টা করে, তখন বিপুলসংখ্যক বস্তিবাসী তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তার জন্য পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করাতে বস্তিবাসী ছত্রভঙ্গ হয়ে যায়। এ সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর সোমবার দুপুরে গাজীপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় সরকারের পরিকল্পনা জানতে চাইলেন রুমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় সরকারের পরিকল্পনা জানতে চাইলেন রুমিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার অংশগুলোর তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রেখে ইসলামের প্রকৃত শান্তির বাণী এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করণের উদ্দেশ্যে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্যে জানান।

রুমিন ফারহানার লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার অংশ বিশেষের ধর্মীয় উগ্রবাদ এবং সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের জন্য সচেতনতামূলক ধর্মীয় শিক্ষা ও সম্প্রীতি কার্যক্রম গ্রহণ বিষয়ে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে।

এসময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘সংসদ সদস্যের নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং বিজয়নগর উপজেলার অংশগুলোর সামাজিক শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ণ রাখতে সরকার অত্যন্ত আন্তরিক এবং এই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নানামুখী সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উক্ত অঞ্চলের তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রেখে ইসলামের প্রকৃত শান্তির বাণী ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আরও বলেন, ‘যুবসমাজের মনস্তাত্ত্বিক উন্নয়ন ও উগ্রবাদ প্রতিরোধের জন্য স্থানীয় আলেম, ওলামা, ইমাম এবং খতিবদের মাধ্যমে জুমার খুতবা, নিয়মিত ধর্মীয় সেমিনার ও সম্প্রীতি সভার আয়োজন করা হচ্ছে। এখানে উগ্রবাদ ও গুজবের কুফল সম্পর্কে তরুণদের সচেতন করা হয়।

এছাড়া, উক্ত এলাকার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখতে বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সমাবেশ নিয়মিত অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্যের পরামর্শ ও সক্রিয় সহযোগিতায় যুব সমাজের জন্য এই ধরনের সচেতনতামূলক নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি কার্যক্রম আরও বেগবান করার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

এছাড়া, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সচেতনামূলক কার্যক্রমে পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ধর্মীয় উগ্রবাদ ও সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের জন্য সচেতনামূলক ধর্মীয় শিক্ষা ও সম্প্রীতি বৃদ্ধির জন্য ছাত্র-যুবাদের জন্য নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়মিত আয়োজন ও বাস্তবায়ন করে থাকে।

এছাড়া, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%