প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি বিশাল অজগর মাছ ধরার জালে আটকা পড়ার পর উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা বুছনা জাল তুলতে গিয়ে আটকা পড়া অজগরটি দেখতে পান।
এ সময় খবর পেয়ে স্থানীয় সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। পরে এদিন বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় বন বিভাগের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, ‘সুন্দরবনসংলগ্ন মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার মাছ ধরার জন্য খালে বুছনা জাল পেতে রেখেছিলেন।
সোমবার সকালে জাল তুলতে গিয়ে তিনি একটি বড় অজগর সাপকে জালে আটকা অবস্থায় দেখতে পান। এসময় খবর পেয়ে রাসেল কবিরাজ নামের এক ব্যক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন এবং উপজেলা সদরে নিয়ে আসেন। পরে বন বিভাগের সদস্যরা সেখানে গিয়ে অজগরটি নিজেদের হেফাজতে নেন। বিকেলে সেটিকে সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘বর্ষা মৌসুমে সুন্দরবনসংলগ্ন এলাকায় খাদ্যের সন্ধানে বা জোয়ারের পানির সঙ্গে ভেসে মাঝে-মধ্যেই বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন