১২:৩৮ পি.এম
ঢাকা, ১৮ জুন ২০২৬ : নাটকীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু করেছে ঘানা। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে কালেক ইয়েরেনকির গোলে ঘানার জয় নিশ্চিত হয়। কানাডার টরেন্টোতে এই জয়ের পরে হাজারো ঘানা সমর্থক উচ্ছাসে মাতোয়ারা হয়ে ওঠে।
দুই দলই প্রথমার্ধে তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি। পানামা স্ট্রাইকার সেসিলিও ওয়াটারমা দ্বিতীয় মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট ঘানা গোলরক্ষক লরেন্স আতি জিগির পাশ দিয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধে একটি শটও পোস্টে নিতে পারেনি ব্ল্যাক স্টার্সরা।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
টরেন্টো স্টেডিয়ামে বৃষ্টির মধ্যে দ্বিতীয়ার্ধ শুরু হয়। দুই দলই এই অর্ধে কিছুটা আক্রমনাত্মক হয়ে উঠে। ক্রিস্টিয়ান মার্টিনেজের শট ৬০ মিনিটে সাইড নেটে লাগলে অল্পের জন্য গোল পায়নি পানামা। ম্যাচটি যখন গোলশুন্য ড্রয়ের দিকে যাচ্ছিল ঠিক তখন ব্ল্যাক স্টার্সদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ইয়েরেনকি।
ঘানার অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজও এই গোলের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিশ্বকাপ শুরুর মাত্র একমাস আগে ঘানার দায়িত্ব নেন কুইরোজ। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে টানা পাঁচটি আসরে দায়িত্ব পালনের সুযোগ পেলেন কুইরোজ। এর আগে তিনি ২০১০ সালে পর্তুগাল এবং ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে ইরানের কোচ হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন