ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার


রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার

রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অর্থনৈতিক শুমারী ২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন রাজবাড়ী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম।

আরও পড়ুন: ভুয়া চিকিৎসক আলীমুল ইসলাম আটক, হাত রাখলেই রোগ নির্ণয়ের ডিভাইস জব্দ

শুভেচ্ছা বক্তব্যে রাখেন গোয়ালন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দীপ্তি রানী পাল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

নোয়াখালীর বেগমগঞ্জে নবম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার রাহি (১৪) কে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে সৃষ্ট ঘটনার জেরে তার আত্মহত্যা ও এলাকার অন্যান্য মেয়েদের চারিত্রিক হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযুক্ত ইসমাইল, নাঈম ও রনির ফাঁসির দাবি জানান।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।  

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। পরে ওসির আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি শান্ত হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে শিক্ষার্থীরা প্রায় ৮ থেকে ১০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে চলে যায়।

উল্লেখ্য, গত সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি থেকে আফসানা আক্তার রাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটে দুর্যোগ মোকাবেলায় বাড়ছে বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


বাজেটে দুর্যোগ মোকাবেলায় বাড়ছে বরাদ্দ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী।’

তিনি আরো বলেন, ‘চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে।

নতুন উদ্যোক্তাদের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফরম ল্যাডার ক্রয় করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য ১০০ ভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২

রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। অপরদিকে, ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ঘটনাটি বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ওয়ানস্টপ সিএনজি পাম্পের সামনে ঘটে। মৃত্যুকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশে এক্সপ্রেসওয়ের উপর অপর একটি দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলামের ছোট brother হাবিবুর রহমান জানান, তাদের পরিবারের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলিপুর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল জব্বার। তিনি দুই মেয়ে ও এক ছেলে ছিলেন নজরুলের সন্তান। তিনি ২০ বছর সৌদি আরবে অবস্থান করেন। দেড় বছর আগে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

তিনি আরও জানান, গত তিনদিন মামলার বিষয়ে ঢাকায় আসেন নজরুল। লালবাগে তার ভাগ্নির বাড়িতে উঠেছিলেন। রাতে বিমানবন্দর এলাকায় একটি কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন। সেখানেই রাস্তা পার হওয়ার সময় কোন যানবাহনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে, ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, ভোরে যেকোনো সময় কোনো এক যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই যুবক মারা যান। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের মরদেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পড়নে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


গাইবান্ধায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ী কৃষিপণ্য উৎপাদন সমিতি ও পানচাষি সমিতির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনার সময় হাটের একাধিক টিনের ঘর ভাঙচুরসহ গাছ কেটে ফেলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটির দখলকে কেন্দ্র করে পলাশবাড়ী কৃষিপণ্য উৎপাদন সমিতি ও পলাশবাড়ী পান্তচাষি সমিতির মধ্যে বিরোধ চলতে থাকে। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটে যায় কয়েকটি ককটেল বিস্ফোরণ। ককটেল বিস্ফোরণের ফলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

এদিকে ঘটনাটি ঘটার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ছোটশিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিক থেকে দুই পক্ষের লোকজন অবরোধ অবস্থায় ছিল এবং তারা ইট-পাটকেল নিক্ষেপ করছে, সেইসাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

ভিডিওতে দেখা যায়, হাতে দেশীয় অস্ত্র যেমন হাসুয়া, বাঁশের লাঠি নিয়ে নারায়ে তাকবির-আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণও শোনা যায়। একই পরিস্থিতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এর জেরে পথচারী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছুটতে থাকে।

এটা ছাড়াও পানহাটিতে দুইটি গাছ ও হাটের বেশ কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ককটেল বিস্ফোরণের বিষয়টি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%