ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতাদের ঢল, তেহরানে শুরু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান


খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতাদের ঢল, তেহরানে শুরু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও রাষ্ট্রনেতারা আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানে পৌঁছাতে শুরু করেছেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি সরাসরি সম্প্রচার শুরু করে, যেখানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন আয়োজন দেখানো হচ্ছে। ইরানের রাষ্ট্ৰীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খামেনির লাশ বৃহস্পতিবার (২ জুলাই) রাতেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়।

ইরানি কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতে, খামেনির স্মরণে সাতদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ইরান এবং ইরাকের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন: ফরিদপুর-দৌলতদিয়া ৪০ কিলোমিটারজুড়ে যেন মৃত্যুফাঁদ

আইআরআইবি জানিয়েছে, আজ তেহরানে পৌঁছানো বিদেশি প্রতিনিধিদের মধ্যে রয়েছে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, ইরাকি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি ও তার সংসদীয় প্রতিনিধি দল, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি, উজবেকিস্তানের পার্লামেন্ট স্পিকার নুরিদ্দিন ইসমইলোভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি এবং ওমানের একটি সরকারি প্রতিনিধি দল।

এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরানে পৌঁছেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি ধর্মীয় আলেমদের প্রতিনিধি দল, রাশিয়ার ধর্মীয় নেতারা, তুরস্কের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, লেবাননের রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতের প্রতিনিধি দল এবং থাইল্যান্ডের শিয়া মুসলিম সংগঠনগুলোর প্রতিনিধিরাও শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে পৌঁছেছেন।

এছাড়া, বুলগেরিয়ার রিপাবলিকান পার্টির প্রতিনিধি ও কয়েকজন সংসদ সদস্যও স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে। অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পৃথকভাবে আয়াতুল্লাহ খামেনির স্মরণে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আরও বিদেশি প্রতিনিধি দল তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিন ধরে শোকানুষ্ঠান ও স্মরণসভা চলবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার তেহরানে রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আনুষ্ঠানিক স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। এর পরে ৪ এবং ৫ জুলাই রাজধানী তেহরানে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান চলবে। ৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রধান জানাজার শোভাযাত্রা।

৭ জুলাই শোকানুষ্ঠান স্থানান্তর করা হবে পবিত্র নগরী কোমে। ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় মরদেহ নিয়ে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন এবং শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সবশেষে, ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদের ইমাম আলি রেজা (আ.) মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শিয়া মুসলমানদের কাছে এটি অন্যতম পবিত্র ধর্মীয় স্থান।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ফলাফল মানবেন কি ট্রাম্প?

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূও নিহত হন। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সামরিক উত্তেজনা ও সংঘাত চলতে থাকায় খামেনির দাফন অনুষ্ঠান কয়েকবার পিছিয়ে দেয়া হয়।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে অভিযান চালিয়ে ১০ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


সুন্দরবনে অভিযান চালিয়ে ১০ জেলে আটক

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে পৃথক অভিযানে চারটি নৌকা, জাল এবং বিপুল পরিমাণ কাঁকড়াসহ ১০ জেলে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনের আওতায় মামলা করা হয়েছে এবং শুক্রবার বিকালে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেদের মধ্যে রয়েছে বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫) এবং আনোয়ার গাজী (৭০)। এই জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা বৃহস্পতিবার রাতে সুন্দরবনে পৃথক পৃথক অভিযানে অংশগ্রহণ করে। এ সময় জোংড়া টহল ফাড়ি এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে এবং ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়। এই অভিযানে ১০টি ক্যারেট ভর্তি ২০০ কেজিরও বেশি কাকড়াও জব্দ করা হয়েছে।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরাসহ তিন মাসের জন্য সব ধরনের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার রাতে আটক করা ১০ জেলে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাকড়া শিকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক জেলেদের কাছ থেকে জব্দ করা কাঁকড়া খুলনা ফরেষ্ট ঘাটের কাছে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ, ঢাকা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ, ঢাকা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ) এর ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নবগঠিত কমিটির অভিষেক এবং বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী এবং উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপশিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম (নুরু)। উপস্থিত ছিলেন বাপশিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ খালেদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজিদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ, ঢাকা শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রহিদুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে বাপশিপ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্যে বাপশিপ ঢাকা শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রহিদুল আলম নবগঠিত কমিটির পক্ষ থেকে সকল অতিথিকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। একইসঙ্গে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সদ্য যোগদানকারী ৪৭তম বিসিএস (কারিগরি শিক্ষা) থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে বাপশিপ ঢাকা শাখার সাবেক নেতৃবৃন্দ তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। সংগঠনের প্রতি তাদের অবদানের স্বীকৃতি হিসেব বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৪৭তম বিসিএস (কারিগরি শিক্ষা) থেকে নিয়োগ প্রাপ্ত দুইজন ইন্সট্রাক্টরও তাদের অনুভূতি প্রকাশ করেন এবং কর্মজীবনের নতুন অধ্যায়ে সহকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান খান বলেন, কারিগরি শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসমন্নত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী বলেন, শিক্ষক সংগঠনগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ব্যক্তি ও মতের ভিন্নতা থাকলেও প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শিক্ষা ও শিক্ষক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বাপশিপের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম (নুরু) বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে শিক্ষক সমিতি ও শিক্ষক পরিষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে শিক্ষক হিসেবে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পেশাজীবী সমাজকে শক্তিশালী করার আহ্বান জানান।

বাপশিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ খালেদ হোসেন তার বক্তব্যে দীর্ঘদিনের ডিপ্লোমা-বিএসসি সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, কারিগরি শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের অনিশ্চয়তা দূর করা জরুরি।

"অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাপশিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক, বাপশিপ ঢাকা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অতীতের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষক সমাজের অধিকার সংরক্ষণ, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।"

পরিশেষে সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ রহিদুল আলম নবগঠিত কমিটির পক্ষ থেকে সকল অতিথি, শিক্ষক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষক সমাজের কল্যাণ, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এরপর তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি শিক্ষক সমাজের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবে। একইসাথে শিক্ষক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় পরিচ্ছন্নকর্মীদের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ফতুল্লায় পরিচ্ছন্নকর্মীদের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তুচ্ছ ঘটনায় বাসা বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহকারী ১০-১২ জন পরিচ্ছন্নকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নকর্মীরা।

শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শত শত ময়লাবাহি ভ্যান গাড়ি থামিয়ে রেখে তারা এই অবরোধ সৃষ্টি করেন।

পরিচ্ছন্নকর্মীরা জানান, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি বিভিন্ন বাসা বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডে একটি বেসরকারী স্থানে নিয়ে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনও সমস্যা হলে সড়কের পাশে রিয়া গোপ স্টেডিয়ামের সামনে মেরামত করা হয়। গত বুধবার (১ জুলাই) বিকেলে, কিছু গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল গাড়ি সরিয়ে নেয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

তারা অভিযোগ করেন, এ ঘটনার আপোস মীমাংসা করতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয়পক্ষ আলোচনা করেন। সেই আপোস মীমাংসার বৈঠকে, হিমেল তার দলবল নিয়ে ১০/১২ জন পরিচ্ছন্নতা কর্মীকে এলোপাতাড়ি মারধর করেন। তখন গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মীদের আইনের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়ে বৈঠক থেকে চলে যান।

এ ঘটনার কারণে অভিযুক্ত হিমেল ও তার লোকজনের বিচারের দাবিতে শুক্রবার (৩ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন পরিচ্ছন্নকর্মীরা।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে গাড়ি ছেড়ে অনেককে ৩/৪ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে বলে জানা গেছে। সড়ক অবরোধের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিচ্ছন্নতা কর্মীদের আইনগত সহযোগিতার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পরিচ্ছন্নকর্মী অভিযোগ করেন, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করে। ওই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল ও তার বাহিনীর লোকজন ভাগ পেতে আসছে। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীদের উপর নানাভাবে নির্যাতন করছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছি। এতে তারা সড়ক অবরোধ তুলে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা আর্জেন্টিনাকে আঘাত করতে পারি’, কেপ ভার্দের কোচের হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


‘আমরা আর্জেন্টিনাকে আঘাত করতে পারি’, কেপ ভার্দের কোচের হুঙ্কার

কেপ ভার্ডের বিরুদ্ধে ফেবারিট হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। এই সত্যটি কে না জানে! জয়ের পাল্লা তাদের দিকেই হেলে রয়েছে। কিন্তু কেপ ভার্ডের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিশ্বাস করেন, তার দেশ আর্জেন্টিনা কে হারাতে সক্ষম হবে।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস-হোর্তাও মনে করেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে কেপ ভার্ডের বিপক্ষে। এবার কেপ ভার্ডের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আর্জেন্টিনাকে আঘাত করার জন্য তাদের সাহস, সামর্থ্য ও বিশ্বাস রয়েছে।

আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের সামর্থ্য, খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। জানি এটি খুব কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। আমরা সাহসী, উচ্চাভিলাষী এবং জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস রয়েছে, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সাহসের সঙ্গে খেলব। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব এবং পরবর্তী পর্বে ওঠার জন্য সর্বোচ্চ লড়াই করব। খেলোয়াড়রা যেন ম্যাচটি উপভোগ করে, তবে একই সঙ্গে পুরো মনোযোগ ধরে রেখে পরবর্তী পর্বে যাওয়ার জন্য যা যা করা দরকার, সবই করবে।’

আর্জেন্টিনা টুর্নামেন্টের অন্যতম সেরা দল, এটি মানছেন পেদ্রো লেইতাও। তিনি বলেন, ‘তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলের বিপক্ষেই খেলব। আমরা জানি মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু আমাদের লড়াই পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষে।’

ছোট দলের শক্তি নিয়ে লেইতাও বলেন, ‘যাদের ছোট দল বলা হয়, তারা দেখিয়ে দিয়েছে যে তথাকথিত বড় দলগুলোর সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। এতে প্রমাণ হয়েছে, ছোট দলগুলোও সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। আর্জেন্টিনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তবে আমরাও চাই তাদের জন্য এই ম্যাচটি কঠিন করে তুলতে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%