প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে পৃথক অভিযানে চারটি নৌকা, জাল এবং বিপুল পরিমাণ কাঁকড়াসহ ১০ জেলে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনের আওতায় মামলা করা হয়েছে এবং শুক্রবার বিকালে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেদের মধ্যে রয়েছে বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫) এবং আনোয়ার গাজী (৭০)। এই জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা বৃহস্পতিবার রাতে সুন্দরবনে পৃথক পৃথক অভিযানে অংশগ্রহণ করে। এ সময় জোংড়া টহল ফাড়ি এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে এবং ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়। এই অভিযানে ১০টি ক্যারেট ভর্তি ২০০ কেজিরও বেশি কাকড়াও জব্দ করা হয়েছে।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরাসহ তিন মাসের জন্য সব ধরনের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার রাতে আটক করা ১০ জেলে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাকড়া শিকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক জেলেদের কাছ থেকে জব্দ করা কাঁকড়া খুলনা ফরেষ্ট ঘাটের কাছে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন