প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেপ ভার্ডের বিরুদ্ধে ফেবারিট হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। এই সত্যটি কে না জানে! জয়ের পাল্লা তাদের দিকেই হেলে রয়েছে। কিন্তু কেপ ভার্ডের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিশ্বাস করেন, তার দেশ আর্জেন্টিনা কে হারাতে সক্ষম হবে।
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস-হোর্তাও মনে করেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে কেপ ভার্ডের বিপক্ষে। এবার কেপ ভার্ডের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আর্জেন্টিনাকে আঘাত করার জন্য তাদের সাহস, সামর্থ্য ও বিশ্বাস রয়েছে।
আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের সামর্থ্য, খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। জানি এটি খুব কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। আমরা সাহসী, উচ্চাভিলাষী এবং জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব।’
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস রয়েছে, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সাহসের সঙ্গে খেলব। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব এবং পরবর্তী পর্বে ওঠার জন্য সর্বোচ্চ লড়াই করব। খেলোয়াড়রা যেন ম্যাচটি উপভোগ করে, তবে একই সঙ্গে পুরো মনোযোগ ধরে রেখে পরবর্তী পর্বে যাওয়ার জন্য যা যা করা দরকার, সবই করবে।’
আর্জেন্টিনা টুর্নামেন্টের অন্যতম সেরা দল, এটি মানছেন পেদ্রো লেইতাও। তিনি বলেন, ‘তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলের বিপক্ষেই খেলব। আমরা জানি মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু আমাদের লড়াই পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষে।’
ছোট দলের শক্তি নিয়ে লেইতাও বলেন, ‘যাদের ছোট দল বলা হয়, তারা দেখিয়ে দিয়েছে যে তথাকথিত বড় দলগুলোর সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। এতে প্রমাণ হয়েছে, ছোট দলগুলোও সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। আর্জেন্টিনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তবে আমরাও চাই তাদের জন্য এই ম্যাচটি কঠিন করে তুলতে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন