০৭:৩৮ এম
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ইংল্যান্ড ও মেক্সিকোর বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ শুরু হলো।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, এক ঘণ্টা পিছিয়ে সকাল ৭টায় এটি অনুষ্ঠিত হয়।
দিনভর মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টি হয়েছে, এবং ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাতও দেখা যায়।
আরও পড়ুন: মা হারালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা শুরু করা যাবে না।
চলতি বিশ্বকাপে আবহাওয়ার কারণে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় দ্বিতীয়বারের মতো ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এসেছে। এর আগে শেষ বত্রিশে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
এর আগে সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। তবে দুই দলের সঙ্গে পরামর্শ করার পর ফিফা মূল সূচি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
শেষ পর্যন্ত আবহাওয়ার অবনতির কারণে কিকঅফ এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছে মেক্সিকো। চলতি বিশ্বকাপে নিজেদের মাঠে খেলা চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা এবং পাশাপাশি কোনো গোলও হজম করেনি। এস্তাদিও আজতেকায় তাদের রেকর্ড ঈর্ষণীয়, এই মাঠে খেলা ৮৯ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে হার দেখেছে স্বাগতিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন