০৮:১৬ এম
ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ জমে উঠেছে। বেলিংহাম মাত্র দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর মেক্সিকো একটি গোল শোধ করেছে। ৪২ মিনিটে গোলটি হুলিয়ান কিনিয়োনেস করেন।
ম্যাচের শুরুতে মেক্সিকো একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ইংল্যান্ড সেই সুযোগ কাজে লাগিয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে বেলিংহামের জোড়া গোলে থ্রি লায়ন্সরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
৩৬ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি যখন বল পেয়েছিলেন, তখন ডেকলান রাইস দ্রুত আক্রমণে ওঠেন এবং ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে বল বাড়িয়ে দেন। সাকার নিখুঁত ক্রসে হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে বল বেলিংহামের কাছে যায়। ইংলিশ মিডফিল্ডার ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম
মেক্সিকো সেই ধাক্কা সামলে ওঠার আগেই বেলিংহামের দ্বিতীয় গোল আসে। ৩৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। এবার ডান পায়ের ভেতরের অংশ দিয়ে একটি নিখুঁত শট করে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন