ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার বায়ুমান সাতসকালে কেমন?


ঢাকার বায়ুমান সাতসকালে কেমন?

সাতসকালে ঢাকার বায়ুর মান কেমন? বিশ্বজুড়ে বহু শহরের মতো রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে সর্বশেষ বায়ুর মান সূচকের তথ্য অনুযায়ী, শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। মহানগর ঢাকা। ফাইল ছবি মহানগর ডেস্ক ২ মিনিটে পড়ুন আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (৬ জুলাই) সাতসকালে ঢাকার স্কোর ৬২। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ৩৬তম। একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া, ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর, ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা ইসরাইলের তেল আবিব শহরের স্কোর ১২৮। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ থেকে উড়ন্ত ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমনই বায়ুদূষণের প্রধান উৎস। তাদের মতে, এসব উৎস থেকে দূষণ কমাতে কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি সম্ভব নয়। তাই সাময়িক স্বস্তির পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা। আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ এম


আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি প্রকাশিত হয়েছে।

 

ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে নামাজ অন্যতম।

এই পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

সোমবার (৬ জুলাই) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ প্রকাশ করা হলো-

জোহর- ১২.০৭ মিনিট

আসর- ৪.৪৩ মিনিট

মাগরিব- ৬.৫৪ মিনিট

এশা- ৮.২০ মিনিট

ফজর (৭ জুলাই)- ৩.৫১ মিনিট

ইসলামের নিয়ম অনুযায়ী উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

 

ইসলামে কি খেলাধুলা নিষিদ্ধ? যা বললেন শায়খ আহমাদুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলিংহামের দুই মিনিটে দুই গোল, একটি শোধ করেছে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ এম


বেলিংহামের দুই মিনিটে দুই গোল, একটি শোধ করেছে মেক্সিকো

ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ জমে উঠেছে। বেলিংহাম মাত্র দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর মেক্সিকো একটি গোল শোধ করেছে। ৪২ মিনিটে গোলটি হুলিয়ান কিনিয়োনেস করেন।

ম্যাচের শুরুতে মেক্সিকো একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ইংল্যান্ড সেই সুযোগ কাজে লাগিয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে বেলিংহামের জোড়া গোলে থ্রি লায়ন্সরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

৩৬ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি যখন বল পেয়েছিলেন, তখন ডেকলান রাইস দ্রুত আক্রমণে ওঠেন এবং ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে বল বাড়িয়ে দেন। সাকার নিখুঁত ক্রসে হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে বল বেলিংহামের কাছে যায়। ইংলিশ মিডফিল্ডার ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

মেক্সিকো সেই ধাক্কা সামলে ওঠার আগেই বেলিংহামের দ্বিতীয় গোল আসে। ৩৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। এবার ডান পায়ের ভেতরের অংশ দিয়ে একটি নিখুঁত শট করে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ এম


আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ মোট ১৬ ঘণ্টা বন্ধ থাকার খবর জানানো হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

এতে উল্লেখ করা হয়েছে যে, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ও ২০, ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০০ ও ২০, ১৪০ পিএসআইজি এর সাথে সংযুক্ত সকল শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ এম


রাজধানীতে আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

 

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

সোমবার (৬ জুলাই) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টায় সিরডাপ মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে অবহিত করবেন।

স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাদের উদ্যোগে মোহাম্মদপুরের নামারপাড়া ৫ নম্বর রোডসংলগ্ন খালে ‘গ্রীন ঢাকা-ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে ‘প্রসঙ্গ: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এলডিসি উত্তরণের বিষয়ক সাংবাদিক কর্মশালা

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘LDC Graduation and Trade Competitiveness’ শীর্ষক সাংবাদিক কর্মশালার আয়োজন করবে র‌্যাপিড (RAPID)।

অর্থমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ উদ্বোধন

বেলা সাড়ে ১১টায় নগর ভবনের ডিএসসিসি অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশবিষয়ক কর্মশালা

বেলা ১১টা ৪৫ মিনিটে পানিভবনের মাল্টিপারপাস হলে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডিএমপির প্রেস ব্রিফিং

দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের হানিট্র্যাপ চক্রবিরোধী অভিযান ও গ্রেপ্তার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রিহ্যাবের সংবাদ সম্মেলন

দুপুর সাড়ে ১২টায় রিহ্যাব ভবনের বোর্ডরুমে সংগঠনের এক সদস্যের ওপর হামলা ও জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ বিভাগের ব্রিফিং

দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং করবেন বিদ্যুৎ বিভাগের সচিব।

কৃষিমন্ত্রীর কর্মসূচি

দুপুর দেড়টায় গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) ভ্যাপার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ভিএইচটি) উদ্বোধন করবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%