০৬:৫৫ পি.এম
ঝালকাঠি পৌরসভার অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ‘সমতা’ পেনশন স্কিমটি চালু করা হয়েছে।
এ উদ্যোগটি পরিচ্ছন্নতাকর্মীদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সমতা’ পেনশন স্কিমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: কালকিনির রমজানপুরে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, পাইক পরিবারের সমর্থন পেলেন আব্বাস পাইক
উদ্বোধন অনুষ্ঠানটি করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে নেওয়া হয়েছে এবং এটি তাদের অবসর-পরবর্তী জীবনে আর্থনিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
উল্লেখ্য, এ সময় জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৫ বছর ধরে ৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন