০৭:০০ পি.এম
ফিলিস্তিন সফরের সময় আটক হন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা রো খান্না। তিনি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে আটক হন। অভিযোগ উঠেছে, রাইফেলধারী এ অবৈধ বসতি স্থাপনকারীরা তাকে ও তার সফরসঙ্গীদের এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখে।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে অভিযোগ তোলেন রো খান্না। ওই পোস্টে তিনি অবৈধ বসতি স্থাপনকারীদেরকে সহায়তা করার ব্যাপারে অভিযোগ করেন ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় খবরটি যারা জানান, তাদের মধ্যে রয়েছে আল জাজিরা।
পোস্টে রো খান্না লিখেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর বসতি স্থাপনকারীদের পক্ষ নেয় এবং আমাদের আটকে রাখে।’ তিনি জানিয়েছেন, ঘটনার বিস্তারিত শিগগিরই প্রকাশ করবেন। আগামী ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের দৌড়ে থাকা রো খান্না সতর্ক হতে বলেন, ইসরায়েলিরা একটি ‘বড় ভুল’ করে ফেলেছে।
আরও পড়ুন: সৌদিতে আটকে পড়া ৪০ ওমরাহ পালনকারী দেশে ফিরলেন
মানবাধিকার সংস্থাগুলো সম্প্রতি বলেছে, ইসরায়েলি সরকারের প্রশ্রয়ে অবৈধ বসতি স্থাপনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। পশ্চিম তীরে রাষ্ট্র-সমর্থিত জাতিগত নিধনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত মাসে বেশ কিছু পশ্চিমা দেশ বসতি স্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রো খান্না বলেন, গত বুধবার (৮ জুলাই) তার দলের সদস্যদের ‘মেশিনগানধারী গুন্ডারা’ আটকে রেখেছিল। তারা রাস্তা আটকে দেয় এবং ইসরায়েলি সেনাবাহিনীকে ডাকে। সেনাবাহিনীর সদস্যরা পরে তাদের পক্ষ নেয়।
তিনি আরও উল্লেখ করেন, বসতি স্থাপনকারীদের কাছে থাকা অ্যাসল্ট রাইফেলগুলো মার্কিন পণ্য, যা তৈরি হয়েছে আমেরিকাতে। ডিআরএম নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন আইনপ্রণেতা জানান, অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে কাটানো সময় তাকে বর্ণবাদী আচরণের ভয়াবহতা বুঝতে সক্ষম করেছে। তিনি বলেন, ‘আমি ওই বসতি স্থাপনকারীদের চোখে চরম অহংকার দেখেছি। ২১-২২ বছরের তরুণরা বন্দুক হাতে আমাদের আটকে রেখে হাসাহাসি করছিল। একই অহংকার আমি আমার করের টাকায় বেতন পাওয়া ইসরায়েলি তরুণ সেনাদের মধ্যেও দেখেছি। আমেরিকানদের আটক করার সময় তাদের মধ্যে বিন্দুমাত্র সম্মানবোধ ছিল না।’
রো খান্নার সফরসঙ্গী ও সহযোগী ক্যামেরন কাস্কি জানান, তাদের এক ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। এসময় তারা সাহায্যের জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে কয়েকজন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে তারা মুক্তি পান।
আরও পড়ুন: বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর আটক সাথী আক্তার
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খিরবেত জানুতা নামক ছোট একটি ফিলিস্তিনি গ্রামের কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের যানবাহন চলাচলে বাধা দেয়ার খবর পেয়ে সেনা ও পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর সহিংস বসতি স্থাপনকারীদের হামলার মুখে ওই গ্রামের বাসিন্দারা বাস্তুচ্যুত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন