ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিবির বাধায় ২০ জনকে ফেরত নিল বিএসএফ


বিজিবির বাধায় ২০ জনকে ফেরত নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখায় থাকা নারী-শিশুসহ ২০ জনকে বিএসএফ ফেরত নিয়েছে।

শনিবার দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের পর তাদের ফেরত নেওয়া হয়।

এ বিষয়ে নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

বিজিবি জানিয়েছে, দুই দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

আরও পড়ুন: নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ বন্ধের পর লেবাননে হামলা থামানোর নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:২২ এম


হরমুজ বন্ধের পর লেবাননে হামলা থামানোর নির্দেশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও এ বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

চ্যানেল–১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কার্যকর হবে কখন অথবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে, দক্ষিণ লেবাননের ইসরাইলি হামলার প্রতিবাদ হিসেবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, এটি একটি ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

দীর্ঘদিনের সংঘাত এবং হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত এবং ১২ হাজার ১২১ জনের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ লেবাননের বাসিন্দা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগ করা সময়ের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৩৪ এম


যোগ করা সময়ের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

 

টরন্টো স্টেডিয়ামে এক নাটকীয় ম্যাচের মধ্য দিয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি ফরোয়ার্ড ডেনিজ উনদাভ তার জোড়া গোল দিয়ে দলের জন্য একটি অসাধারণ জয় এনে দেন।

ম্যাচের শুরু থেকেই জার্মানি আক্রমণাত্মক খেলা শুরু করে। ১০ম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে কাই হাভার্টজের হেড দারুণভাবে প্রতিহত করেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ১৮তম মিনিটে জামাল মুসিয়ালার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলের জন্য অপেক্ষা বাড়তে থাকে জার্মানির।

২১তম মিনিটে কর্নারের মাধ্যমে বল জালে প্রবেশ করলে জার্মানি আনন্দে ফেটে পড়ে। কিন্তু আলেক্সান্ডার পাভলোভিচ গোলরক্ষকের ওপর ফাউল করার কারণে রেফারি গোলটি বাতিল করে দেন।

চাপ সত্ত্বেও ৩০তম মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। আমাদ দিয়ালোর শট ডিফেন্ডার ব্রাউন ব্লক করলে ফিরতি বল পেয়ে অধিনায়ক ফ্রাঙ্ক কেসি ফাঁকা জালে গোল করেন।

এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাভার্টজের গোলও ফাউলের কারণে বাতিল হয়। ফলে প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকেই বিরতিতে পা রাখা জার্মানি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের গতি পরিবর্তন করেন ডেনিজ উনদাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রসে অসাধারণ ভলিতে সমতা ফেরান তিনি।

দুই দলই ম্যাচের শেষদিকে একাধিক সুযোগ হাতছাড়া করে। ৮৮তম মিনিটে আইভরি কোস্ট গোলের একটি সুযোগও নষ্ট করলে উত্তেজনা চরমে পৌঁছায়।

যোগ করা সময়ে ৯৪তম মিনিটে আবারও আঘাত করেন উনদাভ। ফেলিক্স এনমেচারের পাস থেকে বক্সের ভেতর ফাঁকা অবস্থায় পাওয়া বল জালে ঠেলে দিয়ে নিশ্চিত করেন জার্মানির ২-১ জয়।

উনদাভের জোড়া গলে ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইভরিকোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ার উপকূলে এক সপ্তাহে উদ্ধার ১৫ অভিবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৪৭ এম


লিবিয়ার উপকূলে এক সপ্তাহে উদ্ধার ১৫ অভিবাসীর মরদেহ

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নারীও রয়েছেন। নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

 

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

 

এ বিষয়ে নৌবাহিনীর একটি সূত্র জানায়, একই ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী উপস্থিত ছিলেন।

 

সূত্রগুলো জানিয়েছে, মিশর সীমান্ত সংলগ্ন লিবিয়ার তোব্রুক শহরের উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর অনেকগুলোর ওপর পচন ধরেছে। উপকূলের বিভিন্ন স্থানে আরও মরদেহ পাওয়া যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

 

তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকদের একটি দল উপকূলের পাথুরে এলাকা থেকে মরদেহ সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করছে।

 

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। সংঘাত, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তির আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন।

 

অন্যদিকে, পৃথক একটি ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলে নৌকাডুবির পর আরও ১৩ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানাচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন বিএনপির সভাপতিকে সাময়িক অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ এম


ইউনিয়ন বিএনপির সভাপতিকে সাময়িক অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া হলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি, অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের। শনিবার (২০ জুন) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

এর পরবর্তী সময়ে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সম্প্রতি গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় উপজেলা বিএনপি ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

শনিবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

অন্য একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ওই ইউনিয়নে দলীয় কার্যক্রম সাংগঠনিক পদ্ধতিতে পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে বর্তমান কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে এবং এস এম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই দুটি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%