ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ বন্ধের পর লেবাননে হামলা থামানোর নির্দেশ ইসরায়েলের


হরমুজ বন্ধের পর লেবাননে হামলা থামানোর নির্দেশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও এ বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

চ্যানেল–১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কার্যকর হবে কখন অথবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: আম্বানির তেল শোধনাগারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের পেছনের কূটনীতি

এর আগে, দক্ষিণ লেবাননের ইসরাইলি হামলার প্রতিবাদ হিসেবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, এটি একটি ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

দীর্ঘদিনের সংঘাত এবং হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত এবং ১২ হাজার ১২১ জনের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ লেবাননের বাসিন্দা।

আরও পড়ুন: ইরান-আমেরিকা যুদ্ধ শুরুর পর চলতি মাসে দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় সউদীর তেল রপ্তানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগ করা সময়ের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৩৪ এম


যোগ করা সময়ের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি

 

টরন্টো স্টেডিয়ামে এক নাটকীয় ম্যাচের মধ্য দিয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি ফরোয়ার্ড ডেনিজ উনদাভ তার জোড়া গোল দিয়ে দলের জন্য একটি অসাধারণ জয় এনে দেন।

ম্যাচের শুরু থেকেই জার্মানি আক্রমণাত্মক খেলা শুরু করে। ১০ম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে কাই হাভার্টজের হেড দারুণভাবে প্রতিহত করেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ১৮তম মিনিটে জামাল মুসিয়ালার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলের জন্য অপেক্ষা বাড়তে থাকে জার্মানির।

২১তম মিনিটে কর্নারের মাধ্যমে বল জালে প্রবেশ করলে জার্মানি আনন্দে ফেটে পড়ে। কিন্তু আলেক্সান্ডার পাভলোভিচ গোলরক্ষকের ওপর ফাউল করার কারণে রেফারি গোলটি বাতিল করে দেন।

চাপ সত্ত্বেও ৩০তম মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। আমাদ দিয়ালোর শট ডিফেন্ডার ব্রাউন ব্লক করলে ফিরতি বল পেয়ে অধিনায়ক ফ্রাঙ্ক কেসি ফাঁকা জালে গোল করেন।

এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাভার্টজের গোলও ফাউলের কারণে বাতিল হয়। ফলে প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকেই বিরতিতে পা রাখা জার্মানি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের গতি পরিবর্তন করেন ডেনিজ উনদাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রসে অসাধারণ ভলিতে সমতা ফেরান তিনি।

দুই দলই ম্যাচের শেষদিকে একাধিক সুযোগ হাতছাড়া করে। ৮৮তম মিনিটে আইভরি কোস্ট গোলের একটি সুযোগও নষ্ট করলে উত্তেজনা চরমে পৌঁছায়।

যোগ করা সময়ে ৯৪তম মিনিটে আবারও আঘাত করেন উনদাভ। ফেলিক্স এনমেচারের পাস থেকে বক্সের ভেতর ফাঁকা অবস্থায় পাওয়া বল জালে ঠেলে দিয়ে নিশ্চিত করেন জার্মানির ২-১ জয়।

উনদাভের জোড়া গলে ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইভরিকোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ার উপকূলে এক সপ্তাহে উদ্ধার ১৫ অভিবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৪৭ এম


লিবিয়ার উপকূলে এক সপ্তাহে উদ্ধার ১৫ অভিবাসীর মরদেহ

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নারীও রয়েছেন। নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

 

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

 

এ বিষয়ে নৌবাহিনীর একটি সূত্র জানায়, একই ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী উপস্থিত ছিলেন।

 

সূত্রগুলো জানিয়েছে, মিশর সীমান্ত সংলগ্ন লিবিয়ার তোব্রুক শহরের উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুইজন নিরাপত্তা কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর অনেকগুলোর ওপর পচন ধরেছে। উপকূলের বিভিন্ন স্থানে আরও মরদেহ পাওয়া যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

 

তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকদের একটি দল উপকূলের পাথুরে এলাকা থেকে মরদেহ সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করছে।

 

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। সংঘাত, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তির আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন।

 

অন্যদিকে, পৃথক একটি ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলে নৌকাডুবির পর আরও ১৩ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানাচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন বিএনপির সভাপতিকে সাময়িক অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ এম


ইউনিয়ন বিএনপির সভাপতিকে সাময়িক অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া হলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি, অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের। শনিবার (২০ জুন) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

এর পরবর্তী সময়ে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সম্প্রতি গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় উপজেলা বিএনপি ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

শনিবার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

অন্য একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ওই ইউনিয়নে দলীয় কার্যক্রম সাংগঠনিক পদ্ধতিতে পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে বর্তমান কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে এবং এস এম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই দুটি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে আটক তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫৭ এম


ফরিদপুরে ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে আটক তিনজন

ফরিদপুরের একটি ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে তিনজন যুবককে আটক করার ঘটনার ফলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২০ জুন) বিকেলে শহরের কমলাপুর মহল্লার চানমারী এলাকায় অবস্থিত একটি ছাত্রাবাসে।

বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, ছাত্রাবাসের কয়েকজন বোর্ডার নতুন একজন আবাসিকের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এক পর্যায়ে, তারা তার সাথে সম্পর্কিত আরো কয়েকজনের বিষয়ে তথ্য পেয়েছেন বলে দাবি করেন। পরে, ছাত্ররা কৌশলে কয়েকজনকে ছাত্রাবাসে ডেকে এনে আটকে রাখে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

खবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায় যে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন যে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গোপন গ্রুপ এবং ভুয়া আইডির মাধ্যমে তাদের পরিচয় ও যোগাযোগ গড়ে উঠেছিল। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নানা ধরনের ব্যক্তিগত ও গোপন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই পরিবার এবং সমাজের নজরের বাইরে থেকে যায়।

আইনজীবীরা বলছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে সেটি তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। সাধারণ নাগরিকের পক্ষ থেকে কাউকে আটক রাখা বা ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার বিষয়টিতে আইনের প্রশ্ন উঠতে পারে।

সাবেক এবং বর্তমান কয়েকজন শিক্ষক জানান যে, ছাত্রাবাস হলো কেবল আবাসনের স্থান নয়, বরং এটি শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে পারস্পরিক সম্মান, নৈতিক মূল্যবোধ এবং শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। তারা বলেন যে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতার বিকাশ ঘটানো সময়ের দাবি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে এসেছে। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%