০৮:৩৭ এম
১৮ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে লিওনেল মেসি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই নতুন রেকর্ডটি গড়েন তিনি। যদিও মেসির কাছে রেকর্ডটি হারানোর পরেও বিষয়টি ক্লোসা বেশ রসিকতার ছলে এবং ইতিবাচকভাবে নিয়েছেন। সর্বকালের সর্বোচ্চ গোলের নতুন কীর্তি গড়ায় লিওনেল মেসিকে তিনি অভিনন্দন জানিয়েছেন।
জার্মান সংবাদমাধ্যম ‘জিউডডয়েচে সাইটুং’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, ‘আমি সব সময়ই বলেছি, মেসি(রেকর্ড ভাঙলে) মোটেও মন্দ নয়! আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’
জানা যায়, এর আগে ১৬ গোল নিয়ে দীর্ঘ সময় জার্মান কিংবদন্তি ক্লোসার দখলে ছিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন। তবে গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয় নিয়ে নিজের ১৭ ও ১৮তম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান মেসি।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সংবাদমাধ্যমটিকে ক্লোসা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন