০৫:৪৩ এম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে আন্দোলনকে আরও জোরদার করছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এই আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর তার বিরুদ্ধে ‘জনতার অভিশংসন’ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে জোটটি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান কংগ্রেসের সংসদ সদস্য কে সি বেণুগোপাল। তিনি বলেন, ৩০ অক্টোবরের কর্মসূচির পরে ভোট চুরির অভিযোগে ‘দিল্লি চলো’ পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। এই পদযাত্রা আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে গিয়ে শেষ হবে। বেণুগোপাল দাবি করেন, এতে অন্তত ১০ লাখ সচেতন নাগরিক অংশ নেবেন।
বেণুগোপাল আরও জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের সব শরিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্মসূচির সময় দিল্লিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: রোববার রাতে পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ৫ নম্বর উপধারায় প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই পদ্ধতি ও একই কারণে পদ থেকে অপসারণের বিধান রয়েছে। তবে সংবিধানের ৬১ অনুচ্ছেদে ‘অভিশংসন’ শব্দটি রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই কারণে বিরোধীদের ঘোষিত ‘জনতার অভিশংসন’ মূলত একটি রাজনৈতিক কর্মসূচি, যা সাংবিধানিক অভিশংসন প্রক্রিয়া নয়।
সূত্র: দ্য হিন্দু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন