০৮:২৬ এম
বলিউডের জনপ্রিয় তারকা আমির খান তৃতীয়বারের মত বিয়ে সম্পন্ন করেছেন। দীর্ঘদিনের প্রেমের পর রোববার তিনি গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এবার গৌরী স্প্র্যাটার সম্পত্তির পরিমাণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং তথ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম ম্যাজিকব্রিক্সের প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী, পেশায় ফ্যাশন স্টাইলিস্ট ও বিউটি সেলুন ব্যবসায়ী গৌরীর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ থেকে ৪০ কোটি রুপি। এটি সফল ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাশন খাতের বিভিন্ন লাভজনক বিনিয়োগের ফলেই এ বিপুল সম্পত্তি তৈরি হয়েছে।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট মূলত ভারতের ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন। তার মা একটি জনপ্রিয় বিউটি সেন্টার সেখানে পরিচালনা করতেন, যা গৌরীকে সৌন্দর্য এবং ফ্যাশন শিল্পে ক্যারিয়ার গড়ার জন্য অনুপ্রাণিত করেছিল। সৌন্দর্য চর্চার ব্যবসায় আসার আগে গৌরী পোশাক ডিজাইন এবং কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
তিনি ২০০৭ সালে 'বিব্লান্ট' নামক বিখ্যাত বিউটি সেলুন চেইনের সহ-মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে বিব্লান্টের একটি সফল শাখা পরিচালনা করছেন। পাশাপাশি 'আমির খান প্রোডাকশনস'-এর বিভিন্ন সৃজনশীল প্রকল্পে পরামর্শক হিসেবেও কাজ করছেন।
গৌরীর শিক্ষাগত ও পারিবারিক ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি লন্ডনে চলে যান। সেখান থেকে ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।
মুম্বাইয়ে নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন ৬১ বছরের আমির খান। তারা দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক রক্ষা করেছেন। গত বছর আমির তার ৬০তম জন্মদিনে গৌরীকে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। তাদের সাথে যথাক্রমে ২০০২ এবং ২০২১ সালে আমিরের বিবাহবিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন