ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, তদন্তে পিবিআই


সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, তদন্তে পিবিআই

সাভারের মডেল থানার বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, চাঁদা দাবি এবং আসামির স্বজনদের নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। বাদীপক্ষের আইনজীবী এস এইচ কৃষ্ণ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে পিবিআইয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান এ আদেশ দেন। মামলায় সাভারের পশ্চিম রাজাশন এলাকার বাসিন্দা সুরাইয়া বেগম (৫৪) বাদী হয়ে সাভার মডেল থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহকে প্রধান আসামি করেছেন। এজাহারনামীয় আরো দুইজন এবং অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বাদীর ছেলে শামীমের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে একটি মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। এ সময় তাকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এসআই নেয়ামত উল্লাহ। এছাড়া ভয়-ভীতি প্রদর্শন করে দুটি দামি আইফোন মোবাইল আদায়ের অভিযোগও আনা হয়েছে এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে। গ্রেপ্তারের আগে দুই দফায় মোট সাড়ে চার লাখ টাকা নেওয়া হয়েছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করেছেন বাদী। এছাড়াও এজাহারে আরো বলা হয়, শামীম রেজাকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩৮ হাজার টাকা, একটি সোনার আংটি আত্মসাৎ করেন এসআই নেয়ামত উল্লাহ। এ নিয়ে প্রশ্ন উঠলে ব্যবহৃত মোবাইল ফেরত দিয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের ওপরও চাপ সৃষ্টি করা হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। সম্প্রতি সাভার মডেল থানার এই এসআইকে ঘিরে ঘুষ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ সামনে আসে। পরে গণমাধ্যমের শিরোনাম হন তিনি। এ নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানা গেছে। তবে এসব অভিযোগ উঠলেও বহাল তবিয়তে রয়েছেন তিনি। পরবর্তীতে বিচার না পেয়ে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা গেছে আজ, মামলার বাদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাভার আমলি আদালতে উপস্থিত হয়ে ২০০ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আলী (২০) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

ইলিয়াসের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার চাপড়া গ্রামে, এবং তিনি লেবু মিয়ার ছেলে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সান্তাহার জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন যখন শাহাগোলা স্টেশন এলাকায় অতিক্রম করছিল, তখন ইলিয়াস নামক এই যুবক ট্রেনে কাটা পড়ে। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহতের পরিবার থানায় এসে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.জীবন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো.হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়তে হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে মাদক সেবন কালে নারীসহ তিন জন আটক, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


নন্দীগ্রামে মাদক সেবন কালে নারীসহ তিন জন আটক, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
 
 বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনের সময় নারীসহ ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকের ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
 
রোববার (১৬ আগস্ট) পৌর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।
 
দণ্ডিত, পৌরশহরের পূর্বপাড়া মহল্লার মৃত সোনাউল্লাহ প্রামানিকের ছেলে মাদক সেবী শাহ আলমের ৩ মাস বিনাশ্রম কারাদন্ড, তার স্ত্রী মিনকা বেগমের ১৫ দিন কারাদন্ড এবং নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে আলমগীর হোসেনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড। একইসঙ্গে ১শ টাকা করে অর্থদন্ড। 
 
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক শামীমা আক্তার। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মিঠু বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


সাংবাদিক মিঠু বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
 
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক মিঠু  বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার আছর নামাজবাদ কলাপাড়া পৌর শহরের অয়েল মিল জামে মসজিদের পেশ ঈমাম মা: মো,আবু সালেহ এর পরিচালনায় অনুস্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যকরী কমিটির সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু' বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস ছিলেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ পরিচালনা কমিটির প্রতিস্ঠাতা দাতা সদস্য,দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসের পুত্র। ২০১৫ সালের ১৫ আগস্ট সকলকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে (ইন্না,,রাজিউন) 
 
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মরহুমের বড় ছেলে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দি সাপ্লাই এন্ড সেল সোসাইটির চেয়ারম্যান, সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি, সম্ভাব্য ভাইস চেয়ারম্যান বিশ্বাস শফিকুর রহমান টুলু, রাইসুল ইসলাম হেলাল বিশ্বাস,মো,আমির হোসেন, ফিরোজ আলম (মেঘদুত), অমি বিশ্বাস, কেএম অন্তুুসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা।
 
সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু "র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস এর বিদেহী রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি, শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী,সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির ঝুনু, ক্লীন কলাপাড়া গ্রীন কলাপাড়া প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি মোহসীন পারভেজ, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ,কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া সাংবাদিক ফোরাম সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ,কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, মহিপুর প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মাহাতাব হাওলাদার, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস,স্বেচ্ছা সেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন রংধনু 'র সভাপতি হুমায়ুন কবির জুয়েল, সাধারন সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সৈয়দ মো রাসেল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%