ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু


নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.জীবন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো.হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়তে হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে মাদক সেবন কালে নারীসহ তিন জন আটক, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


নন্দীগ্রামে মাদক সেবন কালে নারীসহ তিন জন আটক, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
 
 বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনের সময় নারীসহ ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকের ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
 
রোববার (১৬ আগস্ট) পৌর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।
 
দণ্ডিত, পৌরশহরের পূর্বপাড়া মহল্লার মৃত সোনাউল্লাহ প্রামানিকের ছেলে মাদক সেবী শাহ আলমের ৩ মাস বিনাশ্রম কারাদন্ড, তার স্ত্রী মিনকা বেগমের ১৫ দিন কারাদন্ড এবং নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে আলমগীর হোসেনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড। একইসঙ্গে ১শ টাকা করে অর্থদন্ড। 
 
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক শামীমা আক্তার। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মিঠু বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


সাংবাদিক মিঠু বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
 
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক মিঠু  বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার আছর নামাজবাদ কলাপাড়া পৌর শহরের অয়েল মিল জামে মসজিদের পেশ ঈমাম মা: মো,আবু সালেহ এর পরিচালনায় অনুস্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যকরী কমিটির সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু' বিশ্বাসের পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস ছিলেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ পরিচালনা কমিটির প্রতিস্ঠাতা দাতা সদস্য,দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসের পুত্র। ২০১৫ সালের ১৫ আগস্ট সকলকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে (ইন্না,,রাজিউন) 
 
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মরহুমের বড় ছেলে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দি সাপ্লাই এন্ড সেল সোসাইটির চেয়ারম্যান, সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি, সম্ভাব্য ভাইস চেয়ারম্যান বিশ্বাস শফিকুর রহমান টুলু, রাইসুল ইসলাম হেলাল বিশ্বাস,মো,আমির হোসেন, ফিরোজ আলম (মেঘদুত), অমি বিশ্বাস, কেএম অন্তুুসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা।
 
সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু "র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস এর বিদেহী রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি, শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী,সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির ঝুনু, ক্লীন কলাপাড়া গ্রীন কলাপাড়া প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি মোহসীন পারভেজ, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ,কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া সাংবাদিক ফোরাম সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ,কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, মহিপুর প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মাহাতাব হাওলাদার, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস,স্বেচ্ছা সেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন রংধনু 'র সভাপতি হুমায়ুন কবির জুয়েল, সাধারন সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সৈয়দ মো রাসেল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে এপিবিএনের উল্লেখযোগ্য সাফল্য প্রযুক্তির ব্যবহারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


জুলাইয়ে এপিবিএনের উল্লেখযোগ্য সাফল্য প্রযুক্তির ব্যবহারে

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : অপরাধ দমন ও জনগণের জন্য দ্রুত সেবা প্রদানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জুলাই মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এই সময়কালে, এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানগুলোতে মোট ৮৪৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯ লাখ ৫৮ হাজার ১৪৮ টাকা ফেরত পাওয়া গেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১ হাজার ৭৪৪ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ মাদক, অস্ত্র এবং বিভিন্ন চোরাচালানের মালামাল। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার, উত্তরায় এপিবিএনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রেনিং, ল’ অ্যান্ড মিডিয়া বিভাগের পুলিশ সুপার আসমা বেগম রিটা সাংবাদিকদের জানালেন। তিনি উল্লেখ করেন, অপরাধ দমন, দ্রুত সেবা প্রদান এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। বিশেষ করে, এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার তথ্যপ্রযুক্তিগত সহায়তায় পরিচালিত অভিযানে এই সাফল্যগুলো অর্জিত হয়েছে।

এসময়, চোরাচালান বিরোধী অভিযানে ১ হাজার ৭৪৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর এ ঘটনায় ১১টি মামলা দায়ের করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে সাথে, উদ্ধার করা হয়েছে ৯১০ কেজি কসমেটিকস, ১৮৭টি শাড়ি ও থ্রি-পিস, দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ, ৩২২ কেজি সামুদ্রিক কাঁকড়া, দুটি এফডিএমএন কার্ড, ২৩৬ কেজি খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ধরনের আরও ৪১১ কেজি মালামাল।

তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রমের অন্তর্ভুক্ত করে চারটি ফেসবুক আইডি ও তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সমস্যা নিষ্পত্তি করা হয়েছে। একটি ফেক আইডি সংক্রান্ত অভিযোগের সমাধানও করা হয়েছে। এছাড়া, প্রতারণার কাজে ব্যবহৃত ১৩টি সিম এবং একটি ফেসবুক আইডিও উদ্ধার করা হয়েছে। প্রতারকের কাছ থেকে নগদ ২৫ হাজার ২৬০ টাকা এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা আরও ২ হাজার ৫০০ টাকা, ৪৮টি টি-শার্ট এবং একটি ই-মেইল অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। সাইবার বুলিং-সংক্রান্ত দুটি সমস্যারও সমাধান করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সহায়তা প্রদান করা হয়েছে মোট ৫০৮ জনকে।

আসমা বেগম রিটা জানালেন, মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১২ হাজার ৪২১ পিস ইয়াবা, ১ দশমিক ১৮ কেজি গাঁজা, ৩২ লিটার মদ, বিভিন্ন ব্র্যান্ডের ২৮৫ কার্টন সিগারেট, ৭২টি ভেপ সিগারেট এবং ৭২টি বিয়ার। এই সময়ে, মাদক বিক্রির ৬৭ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১০টি মামলা দায়ের করে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ত্র উদ্ধার অভিযানে দুটি ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড গুলি, একটি দেশীয় ধারালো দা বা হাসুয়া এবং একটি দেশীয় লোহার দা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক ব্যবস্থাপনায় ৩৩১টি মামলা দায়ের করে ৯ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই ও ম্যাজিস্ট্রেট আদালতের অভিযানে আরও ৩১ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ৩৬ জনকে দণ্ড দেওয়া হয়েছে।

বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ জন ও এজাহারনামীয় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার মামলায় দুজন, অপহরণ মামলায় তিনজন এবং ধর্ষণ মামলায় দুজন রয়েছেন। বিভিন্ন অভিযানে ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া, রোহিঙ্গা ক্যাম্প এলাকার অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে ২১টি যানবাহন এবং ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জুলাই মাসে এপিবিএনের বিভিন্ন ইউনিটে মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে আসমা বেগম রিটা বলেন, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে এপিবিএনের বিভিন্ন ইউনিট জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছানোর জন্য কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের সাহায্যে জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক সেবা আরও সম্প্রসারণের লক্ষ্য রেখে এপিবিএন ভবিষ্যতেও সেবা প্রদান করতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৎস্য খাতে অবদানের জন্য ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:২২ পি.এম


মৎস্য খাতে অবদানের জন্য ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

 

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় কর্মসূচি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)।

মৎস্য উৎপাদন, হ্যাচারি, রপ্তানি, গবেষণা, সংরক্ষণ ও তরুণ উদ্যোক্তা—মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

মাছের রেণু উৎপাদন ক্যাটাগরিতে যশোরের ন্যাশনাল ফিশ হ্যাচারি, পোনা উৎপাদনে নোয়াখালীর আলাউদ্দিন ফিশারিজ, দেশীয় ছোট মাছ উৎপাদনে নেত্রকোনার এমএ হাশেম অ্যাগ্রো ফার্ম, কার্পজাতীয় মাছ উৎপাদনে ফেনীর ডা. আশরাফ ফিশারিজ এবং পাঙাশ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনে বগুড়ার জিএম মৎস্য খামার পদক লাভ করেছে।

গলদা, বাগদা ও দেশীয় অন্যান্য প্রজাতির চিংড়ি উৎপাদনে পটুয়াখালীর থ্রি স্টার গলদা হ্যাচারি ও সাতক্ষীরার লিটু মৎস্য খামার এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনার টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড ও সাতক্ষীরার একোয়া ম্যাক্স লিমিটেডকে পুরস্কৃত করা হয়।

মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে যৌথভাবে জাতীয় মৎস্য পদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সগির আহমেদ।

এছাড়া মৎস্য আবাসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নীলফামারীর কুণ্ডল মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে মো. শাহজাহান এবং যুব উদ্যোক্তা ক্যাটাগরিতে নাটোরের মো. মনিরুজ্জামান মুন্না জাতীয় মৎস্য পদক অর্জন করেন।

পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণের পর পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটোসেশনে অংশ নেন। এ সময় কয়েকজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি তাদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।

এ সময় মৎস্য ও প্রাণিজসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%