ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ২১৩.২৪ মিলিয়ন ডলার


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ২১৩.২৪ মিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১১ অক্টোবর তারিখে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার, যা ৩৬.২১ বিলিয়ন ডলারের সমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪০৩ দশমিক ৬০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রায় ৩১.৪০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। খাত-সংশ্লিষ্টদের মতানুসারে, প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন রেমিট্যান্সের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, তখন বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য পরিস্থিতির উন্নতি ঘটে, যা রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে।

তবে, রিজার্ভের প্রকৃত বৃদ্ধি নির্ভরশীল থাকে ডলার কেনা-বেচা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণ পরিশোধসহ অন্যান্য বৈদেশিক লেনদেনের ওপরও।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান, দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা, জ্বালানি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন: এনসিপির নতুন কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


আইনশৃঙ্খলা, জ্বালানি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন: এনসিপির নতুন কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে।

এই সিদ্ধান্তগুলো রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় গৃহীত হয়। এনসিপির মিডিয়া সেলের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।

সভায় এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি সভাপতিত্ব করেন, এবং সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় এনসিপির রাজনৈতিক পর্ষদের নিম্নোক্ত সদস্যবৃন্দ অংশ নেন: হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী-

১. আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট ও গগণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম কর্মসূচির উদ্বোধন করবেন। এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

২. আগামী ৩০ অক্টোবর উল্লিখিত জনসংশ্লিষ্ট বিষয়ে শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

৩. আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়োজিত থাকবে। শীর্ষ নেতৃবৃন্দ স্ব স্ব নির্বাচনী আসনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

৪. কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।

৫. আরও ১০০ টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজে গতি বাড়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে সারের জন্য ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে সারের জন্য ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

চাঁপাইনবাবগঞ্জে একদল কৃষক ডিলারের গোডাউনে হামলা চালিয়ে সার ছিনতাইয়ের চেষ্টা করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার মেসার্স একতা এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। পুলিশ পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কৃষকরা সার নিতে ডিলারের গোডাউনে জড়ো হন। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ার কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে কৃষকরা গোডাউন থেকে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি কিছু কৃষক সার নিয়ে চলে যান। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে কৃষকরা সার ফেলে চলে যান।

মেসার্স একতা এন্টারপ্রাইজের ম্যানেজার মোজাম্মেল হোসেন জানান, ‘সকাল থেকেই সার বিতরণ করা হচ্ছিল। তবে কৃষকদের চাপ বেশি থাকায় সবাইকে চাহিদামতো সার দেওয়া সম্ভব হচ্ছিল না। এ সময় কয়েকজন কৃষক বিক্ষুব্ধ হয়ে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি, তারা সার ফেলে চলে যান।’

দেবিনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, ‘একদল কৃষক অন্তত আট থেকে ১০ বস্তা সার নিয়ে গেছেন। তবে এখনো সারের সঠিক হিসাব পাওয়া যায়নি। পুলিশ আসলে অনেকে বস্তা ফেলে পালিয়েছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, সার বিতরণের সময় কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এ কারণে সাময়িকভাবে সার বিতরণ বন্ধ রাখা হয়েছে। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি বলে তিনি দাবি করেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সতীনকে ফাঁসাতে নিজের মেয়েকে পুকুরে চুবিয়ে হত্যা করেছে মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


সতীনকে ফাঁসাতে নিজের মেয়েকে পুকুরে চুবিয়ে হত্যা করেছে মা

নরসিংদীর মনোহরদীতে সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের আড়াই বছরের শিশুকন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে উঠেছে।

হত্যার পর শিশুটির মরদেহ স্বামীর বাড়িতে সতীনের বিছানায় রেখে দরজায় তালা দিয়ে পালিয়ে যান তিনি। পুলিশ অভিযুক্ত মা রহিমা টুনীকে (২৩) গ্রেপ্তার করেছে। পরে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, নরসিংদীর মনোহরদী উপজেলার নয়াপাড়া গ্রামে নজরুল ইসলামের একটি তালাবদ্ধ ঘরের ভেতর বিছানার ওপর চাদর দিয়ে পেঁচানো অবস্থায় আড়াই বছরের শিশু তানজিমার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির নানি চরমান্দালীয়া গ্রামের ফিরোজা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির মা রহিমা টুনীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সতীন হনুফা বেগমকে ফাঁসানোর উদ্দেশ্যে রহিমা টুনী নানিবাড়ি থেকে নিজের শিশুকন্যাকে গোপনে নিয়ে যান। পরে মনোহরদীর খিদিরপুর এলাকার পাড়াতলা গ্রামের একটি পুকুরের পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করেন।

এরপর সুযোগ বুঝে স্বামীর বসতঘরের দরজার তালা খুলে সতীন হনুফা বেগমের বিছানায় শিশুটির মরদেহ রেখে দেন। পরে ঘরটি বাইরে থেকে আবার তালাবদ্ধ করে সেখান থেকে চলে যান তিনি। এভাবেই হত্যাকাণ্ডের দায় সতীনের ওপর চাপানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, শিশুটিকে হত্যার অভিযোগে তার মা রহিমা টুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। পরে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিজের শিশুসন্তানকে হত্যার এমন ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সম্মাননা লাভ: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়বদ্ধ থাকার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সম্মাননা লাভ: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়বদ্ধ থাকার অঙ্গীকার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা লাভ করেছেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা,মিরসরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী, সম্মাননা প্রাপ্তিতে সংস্থার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, "আমাকে সম্মানিত করার জন্য বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সকল গুণীজন ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের, আনন্দের ও অনুপ্রেরণার।"
তিনি আরও বলেন, এই স্বীকৃতি আগামী দিনে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে আরও উৎসাহিত ও দায়বদ্ধ করবে। সাংবাদিকতার মহান দায়িত্ব পালনে সংগঠনের এই ভালোবাসা ও স্বীকৃতি ভবিষ্যৎ পথচলার মূল প্রেরণা হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তিনি সংগঠনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%