ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুবদল নেতা হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বি-ক্ষোভ


যুবদল নেতা হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বি-ক্ষোভ

যশোরের বাঘারপাড়ায় একটি যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত রুবেল হোসেন (৩৮) ছিলেন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি পেশায় কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহত রুবেল তেলীধান্যপুড়া গ্রামের মোনতাজ ঢালীর ছেলে।

এ ঘটনায় বিচার চেয়ে তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার খাজুরা বাজার তেলপাম্পের এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

এতে রুবেলের প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। বিক্ষুব্ধ জনতা ও নেতাকর্মীরা রুবেল হত্যার সঙ্গে জড়িতদের আটক ও শাস্তির দাবি জানান।

পরে বিক্ষুব্ধ জনতা তেলীধান্যপুড়ার বাসিন্দা রাব্বিকে এই হত্যাকাণ্ডে জড়িত দাবি করে তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রুবেল বাইরে থেকে কাভার্ডভ্যান চালিয়ে খাজুরায় যান। কাভার্ডভ্যানটি যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরা তেলপাম্পে রেখে পাশের বাড়িতে যান। এরপর সেখান থেকে তেলপাম্পের দিকে যাওয়ার সময়, খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে রুবেলের পথ রোধ করেন তার বোনের দেবর একই গ্রামের রাব্বি ও আরও তিন-চার জন। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাব্বি ছুরি দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় লোকজন পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করেন। দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

নিহত রুবেলের মা ফিরোজা বেগম আহাজারি করে জানিয়েছেন, প্রায়ই স্থানীয় বখাটে নিয়ে রাব্বি তেলীধান্যপুড়া উলুমুল হাফেজিয়া কুরআন মাদরাসা মাঠে আড্ডা দিতেন। একদিন মাদরাসার হুজুর রাব্বিকে সেখানে আড্ডা দিতে নিষেধ করেছিলেন। কিন্তু রাব্বি হুজুরের নিষেধ মানেননি এবং উল্টো হুজুরকে বিভিন্ন আজেবাজে কথা বলে হুমকি দিয়েছিলেন।

এই ঘটনা জানার পর, রুবেল রাব্বিকে চড় মারেন। এরপর থেকেই রাব্বির রুবেলের প্রতি ক্ষোভ জন্মে এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিতে থাকেন। প্রতিশোধ হিসেবে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করে। এই আঘাতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু ঘটে।

নিহত রুবেলের ভাই রাজিব হোসেন জানিয়েছেন, রুবেলকে মারতে রাব্বির সঙ্গে আরও দুই থেকে তিনটি মোটরসাইকেল এসেছিল।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বলেছেন, হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলমান। অভিযুক্তের ঘটনার পর থেকে পলাতক আছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের ৩০ শতাংশ বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ এম


২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের ৩০ শতাংশ বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের

২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতের অন্তত ৩০ শতাংশ যানবাহনকে ইলেকট্রিক (বিদ্যুৎচালিত) মোটরযানে রূপান্তরের লক্ষ্য সরকারের। জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিশ্বজুড়ে যে জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের বিকল্প হিসেবে ইলেকট্রিক গাড়ির ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে, সে ধারাবাহিকতায় বাংলাদেশও পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রী জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে জানান, সরকারের নেওয়া এই উদ্যোগের অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইতিমধ্যে ইলেকট্রিক মোটরযানের নিবন্ধন ও চলাচলসংক্রান্ত নীতিমালা প্রণয়ন সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ দূষণ রোধে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে ৩.৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের।

ইলেকট্রিক যানবাহন জনপ্রিয় করতে নেওয়া সরকারি বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমদানিকৃত ইলেকট্রিক বাসকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য খাতের ক্ষেত্রেও এ ধরনের যানবাহন আমদানিতে মাত্র ১৫ শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবির প্রেক্ষিতে সেতুর টোল আদায় ও ট্রেনের স্টপেজ নিয়েও কথা বলেন সেতামন্ত্রী। তিনি জানান, সেতু থেকে টোল আদায় অর্থ বিভাগের আওতাভুক্ত একটি রাজস্ব-সংক্রান্ত বিষয়, তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককভাবে টোল প্রত্যাহারের সুযোগ নেই। তবে ছোট সেতুর ক্ষেত্রে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সব জায়গায় ট্রেন থামানো হলে আন্তঃনগর ট্রেনের দ্রুত যাতায়াতের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং এ সম্পর্কে বিদ্যমান নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা জরুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪২ এম


নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী ও ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুস সাকিব প্রমুখ।

সভায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ), আব্দুল করিম সরকার হেলথ সেন্টার, আসপাডা, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, মাটি, ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন, সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা), শক্তি ফাউন্ডেশন, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, মাধ্যমিক ইয়্যুথ টিচার্স এ্যাসোসিয়েশন, আরডিএস, ইমাউস-এর প্রতিনিধিগনসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে রুমিন ফারহানা

মাদকদ্রব্য বহনকারীরাই ধরা পড়ে কিন্তু ব্যবসার সঙ্গে জড়িতরা সংসদে যায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ এম


মাদকদ্রব্য বহনকারীরাই ধরা পড়ে কিন্তু ব্যবসার সঙ্গে জড়িতরা সংসদে যায়

মাদক মামলায় মাদকদ্রব্য বহনকারীরা বারবার ধরা পড়ে, কিন্তু যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যান বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের ২৩তম দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬ পাসের জন্য উত্থাপনের পর বিলটির ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এ অভিযোগ করেন।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। রুমিন ফারহানা বলেন, প্রতি দিন যে মামলাগুলো আমরা দেখি সেখানে দেখা যায়, ক্যারিয়াররাই (বাহক) বার বার ধরা পড়ে। কিন্তু বদির মত যারা ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে সমস্ত সরকারি দপ্তরের রিপোর্টে উঠে আসে, তারা সংসদে যান; তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যান। যতদিন পর্যন্ত না আমরা যারা সরাসরি মাদকের ব্যবসায় যুক্ত এবং যাদের হাত দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে, সেই মানুষগুলো, মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আইন যথেষ্ট শক্ত, মাত্র ২৫ গ্রামের উপরে মাদক পেলেই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়। কিন্তু তারপরেও কী করে লাখ লাখ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইনসহ ক্যারিয়াররা যখন ধরা পড়ে, আমরা কিন্তু তার উপরে আর উঠতে পারি না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিন ২৭ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংসদে বলেছিলেন, আগে শুনতাম বদি, এখনতো বদি নাই, বদিতো বধ হয়ে গেছে। এখন ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীরতো চেনার কথা। এতদিন ওইদিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোন কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদকাসক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ শতাংশ অনেক বেশি, আমরা ন্যায্যটা নেব : ট্রাম্পের হরমুজ ফি নিয়ে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৫২ এম


২০ শতাংশ অনেক বেশি, আমরা ন্যায্যটা নেব : ট্রাম্পের হরমুজ ফি নিয়ে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যেসব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে, তাদের ওপর ২০ শতাংশ ফি বা মাশুল বসানো হবে। তবে এই ঘোষণা ইরানের পক্ষ থেকে তীব্র সমালোচনা পেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরান চিরকাল এই গুরুত্বপূর্ণ জলপথের আসল পাহারাদার।

আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ট্রাম্পের কথায় সঠিক যে পাহারাদারকে পারিশ্রমিক দেওয়া উচিত। কিন্তু তিনি আরো যোগ করেন, ২০ শতাংশ ফি আসলে অনেক বেশি। তিনি স্পষ্টভাবে জানান যে, ইরান ন্যায্য ফি নেবে।

এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির পাহারাদার এবং নিরাপত্তার জন্য সব জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ ফি নেওয়া হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে, ১৪ জুলাই থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ পুনরায় শুরু হবে। সেন্টকম জানায়, ইরানের বন্দরে যাওয়া-আসা করা সমস্ত জাহাজকে তারা আটকে দেবে।

আগে একটি সাময়িক চুক্তির কারণে এই অবরোধ তুলে নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে। ইরান দাবি করেছে, চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি হলো, আন্তর্জাতিক নিয়মে এই পথ সবার জন্য উন্মুক্ত। তবে ট্রাম্পের উক্তি ছিল, ওই চুক্তির মেয়াদ এখন শেষ হয়ে গেছে।

এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আলি খামেনি নিহত হন। এরপর থেকেই এই জলপথ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%