০৮:৪৫ পি.এম
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বুধবার (৭ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে। সাক্ষাৎকালে, আইজিপি এবং বিমান বাহিনী প্রধান কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ পুলিশ জানায়, সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা ও পেশাদার সম্পর্কের প্রতিফলন।
আরও পড়ুন: নিয়োগে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবি করে কলেজে বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন