ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে : প্রধানমন্ত্রী


সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করে যাচ্ছে ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে। তিনি একটি বাংলাদেশ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে ধর্ম-বর্ণ বা পরিচয় মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান উল্লেখ করেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় কোনো কিছুই মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

মতবিনিময় সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি-দাওয়া তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী বলেন, সরকার সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারা জানান, সরকারের এই সিদ্ধান্তে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বেড়েছে।

মতবিনিময়কালে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

বৈঠকে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকার বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় তা বাড়িয়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেন। একইভাবে কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চেয়েছিল। তাদের জন্যও বিশেষ বিবেচনায় বরাদ্দ বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বরাদ্দের অর্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীরা সরাসরি নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবেন। বরাদ্দ বাড়ানোর জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সংসদ সদস্য মিস সুবর্ণ ঠাকুর শিকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি তপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ উরাঁও, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর ধানক্ষেতে মিলল প্রশান্তের অর্ধগলিত লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


বীরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর ধানক্ষেতে মিলল প্রশান্তের অর্ধগলিত লাশ

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর পুলিশ প্রশান্ত রায় (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রশান্ত রায় ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর প্রশান্ত আর ফিরে আসেনি। তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার দুপুরে সাবিত্রী নামে এক নারী গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে অর্ধগলিত লাশটি দেখতে পান। এরপর তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য যতিন্দ্রনাথ বীরগঞ্জ থানার পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রশান্তের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তার ছেলে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তারা অনেক খোঁজাখুঁজি করেছেন। বুধবার দুপুরে ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় তার ছেলের লাশ পাওয়া যায়। তিনি মনে করেন, তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিডির ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মৃত্যুর বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


ভৈরবে অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামের এক চালক নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের পাভেল মিয়ার অটোরিকশার গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং এর মাধ্যমেই তার সংসার চলত। তার পরিবারে তিনটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আকবর আলী তার নববিবাহিত মেয়ের ফিরাযাত্রা (বিদায়) অনুষ্ঠান শেষে তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজ থেকে নিজের অটোরিকশা আনতে যান। রিকশা নিয়ে আসার সময় চার্জের লাইন খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আক্কাছ আলী বলেন, বিকালে তুলাকান্দী গ্যারেজ থেকে ফোনে জানানো হয় আকবর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, যেন দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালে এসে জানতে পারি সে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম নেভী জানান, বিকেলে আকবর আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

পৌরসভার কর্মচারী, অথচ তাঁর সঙ্গেই টাকা-পয়সার লেনদেন না করতে মাইকিং করছে খোদ পৌরসভা! এমন ঘটনায় ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাসিবুল হাসানের নির্দেশনা ও অনুরোধক্রমে বুধবার (৭ অক্টোবর) দিনভর এ সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।

হোল্ডিং নম্বর দেওয়ার নামে পৌরসভার রসিদ ছাড়াই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ভাণ্ডারিয়া পৌরসভার সহকারী কর নির্ধারক মোঃ তাইয়্যেবুর রহমান রনির বিরুদ্ধে। আর সেই অভিযোগের পর সাধারণ মানুষকে সতর্ক করতে পৌরসভার পক্ষ থেকেই শহরজুড়ে মাইকিং করে বলা হচ্ছে রনির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না!

রনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাবুল মুহুরির ছেলে। অভিযোগ রয়েছে, হোল্ডিং নম্বর দেওয়ার কথা বলে তিনি কয়েকজনের কাছ থেকে পৌরসভার নির্ধারিত রসিদ ছাড়াই অর্থ নিয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হলে নড়েচড়ে বসে পৌরসভা।

এরপরই মাইকিং করে দেওয়া হয় সতর্কবার্তা। সেখানে বলা হয়, পৌরসভার যেকোনো সেবা নিতে হলে নির্ধারিত রসিদ ছাড়া কাউকে কোনো টাকা দেওয়া যাবে না।

স্থানীয়দের কেউ কেউ রসিকতা করে বলছেন, এতদিন মানুষ সাধারণত বাইরের প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ শুনেছে। এবার নিজের পৌরসভার কর্মচারীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও মাইকিং শুনে সাবধান হতে হচ্ছে। তবে হাস্যরসের আড়ালে বিষয়টি নিয়ে তাদের উদ্বেগও কম নয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পৌরসভার আর্থিক লেনদেনে আরও কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। এতে সাধারণ মানুষও পৌরসভার সেবা নিতে গিয়ে টাকা দেওয়া-নেওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।


পৌরসভার নিজের কর্মচারীর বিরুদ্ধেই যখন পৌরসভাকে মাইক হাতে নামতে হয়, তখন ভাণ্ডারিয়ার মানুষের মুখে একটাই প্রশ্ন হোল্ডিং নম্বর নিতে গিয়ে আগে রসিদ, নাকি আগে সাবধানতা?

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৈতৃক ভিটায় ফিরতে চেয়েছিলেন খায়রুল, জড়ালেন মামলা-হুমকির ঘটনায়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


পৈতৃক ভিটায় ফিরতে চেয়েছিলেন খায়রুল, জড়ালেন মামলা-হুমকির ঘটনায়

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামে পৈতৃক ভিটা ও জমি নিয়ে বিরোধের জেরে আদালতে পৃথক দুটি মামলা করেছেন মো. খায়রুল ইসলাম (৪৮)। জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা এসব মামলায় জয়নাল, মোফাজ্জল হোসেন, আবুল বাশার, সেলিম ও দুলাল মিয়াসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন গ্রামের বাইরে ছিলেন খায়রুল ইসলাম। সম্প্রতি পৈতৃক ভিটায় বসবাসের উদ্দেশ্যে গ্রামে ফিরলেও বিরোধের কারণে সেখানে বসবাস করতে পারেননি। বর্তমানে তিনি অন্যত্র চার শতক জমি কিনে বসবাস করছেন।

খায়রুলের অভিযোগ, ১৯৮৮ সালে জয়নাল গং ৯১৬ দাগের ১২ শতক ফসলি জমি কিনলেও পরবর্তীতে ৯১৩ দাগের প্রায় ২৩ শতক পৈতৃক ভিটা দখল করে রাখেন। ওই জমিতে থাকা তাঁর বাবা-মায়ের কবরের আশপাশে গরু-ছাগল বেঁধে রাখার অভিযোগও করেন তিনি।

মামলার অভিযোগে আরও বলা হয়, পৈতৃক ভিটায় ঘর নির্মাণের উদ্যোগ নিলে জয়নাল, মোফাজ্জল হোসেন, আবুল বাশার ও দুলাল মিয়াসহ কয়েকজন তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় প্রথম মামলাটি করেন তিনি। পরে মামলা প্রত্যাহারের জন্য জয়নাল ও সেলিমসহ কয়েকজন তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন—এমন অভিযোগে নিরাপত্তা চেয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়।

খায়রুল ইসলাম বলেন, “বাবা-মায়ের রেখে যাওয়া ভিটায় শেষ বয়সটা শান্তিতে কাটাতে চাই। ন্যায্য অধিকার ফিরে পেতেই আইনের আশ্রয় নিয়েছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. সেলিম মিয়া। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দলিলে কিছু ভুলত্রুটি ছিল। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও খায়রুল ইসলাম বসতে রাজি হননি।”

মামলার বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পরবর্তী কার্যক্রমের অপেক্ষায় রয়েছেন বাদী-বিবাদী উভয় পক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%