ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রুনোর বিরুদ্ধে সমালোচনা করে দেওয়া পোস্টে রোনালদোর বোনের লাইক, পর্তুগাল দলে ভাঙন?


ব্রুনোর বিরুদ্ধে সমালোচনা করে দেওয়া পোস্টে রোনালদোর বোনের লাইক, পর্তুগাল দলে ভাঙন?

বিশ্বকাপের প্রথম ম্যাচেই পর্তুগাল বড়সড় ধাক্কা খেতে হয়েছে। নবাগত দল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। এই হতাশাজনক পারফরম্যান্সের পর পর্তুগিজ শিবিরে শুরু হয়েছে অন্তর্কোন্দল ও তীব্র সমালোচনা। তবে এই সমালোচনার তির এবার কেবল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেই নয় বরং তার পাশে দাঁড়িয়ে সতীর্থ ব্রুনো ফার্নান্দেসকে কাঠগড়ায় তুলেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো। কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচে একবারের জন্যও প্রতিপক্ষের গোল অভিমুখে শট নিতে পারেননি ৪১ বছর বয়সী রোনালদো। তার এই নিষ্প্রভ পারফরম্যান্সের দিন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, যা রোনালদোর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই আল-নাসরের এই মহাতারকাকে শুরুর একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠলেও কোচ মার্তিনেজ তার ওপরেই ভরসা রেখেছিলেন। প্রথম ম্যাচের পর রোনালদোকে বেঞ্চে বসানোর দাবি যখন জোরালো হচ্ছে, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্ন নাটকীয়তার জন্ম দিলেন রোনালদোর বোন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের সমালোচনা করে ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লাইক দিয়েছেন কাতিয়া আভেইরো। ব্রাজিলের একটি অ্যাকাউন্ট থেকে করা ওই পোস্টে দাবি করা হয়, ব্রুনো ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলের জার্সিতে পুরোপুরি ব্যর্থ। বোনের এমন কাণ্ড পর্তুগাল দলের ভেতরের অস্বস্তিকর পরিবেশকেই যেন প্রকাশ্যে এনে দিল। যদিও মাঠের ব্যর্থতা নিয়ে রোনালদো নিজে বেশ সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, মাঠে কোনো কিছুরই কমতি ছিল না, এটাই ফুটবল। তাদের জয়ী হবারও সম্ভাবনা ছিল, আবার হারারও। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো সতীর্থদের মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। দলের সতীর্থ জোয়াও ফেলিক্সও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি মনে করছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো ছোট দলই নিজেদের উজাড় করে খেলে। তবে কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকায়, পর্তুগালের জন্য পরবর্তী ম্যাচগুলো এখন রূপ নিয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে কলম্বিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই সাবেক ইউরো চ্যাম্পিয়নদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের পরই জার্মানি অধ্যায়ের ইতি টানছেন নয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:২৯ এম


বিশ্বকাপের পরই জার্মানি অধ্যায়ের ইতি টানছেন নয়ার

২০২৬ বিশ্বকাপ হবে জার্মানির জার্সিতে ম্যানুয়েল নয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ এই গোলরক্ষক নিশ্চিত করেছেন যে, আসর শেষেই তিনি জাতীয় দলকে বিদায় জানাবেন।

নয়ার ২০২৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে চলতি বিশ্বকাপের আগে সিদ্ধান্ত বদলে তিনি আবারও জার্মান দলে ফিরেন। আর সেই প্রত্যাবর্তনে ৪০ বছর বয়সি এই তারকা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে মাঠে নেমে নয়ার জার্মানির হয়ে কোনো বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড নিজের করে নেন। এর আগে রেকর্ডটি ছিল লোথার ম্যাথাউসের দখলে। একই ম্যাচে, বিশ্বকাপে নিজের ২০তম উপস্থিতি নিশ্চিত করে, তিনি ইতিহাসের মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই মাইলফলকে পৌঁছান। প্রথমজন ছিলেন ফ্রান্সের হুগো লরিস।

এছাড়া, জার্মানির হয়ে বড় টুর্নামেন্টে এটি ছিল নয়ারের ৪০তম ম্যাচ। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে এই তালিকায় তার সামনে আছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো।

এক সংবাদ সম্মেলনে নয়ার বলেন, ২০২৪ সালে অবসরের সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট কারণ ছিল। তবে জাতীয় দলের প্রয়োজনে তিনি ফিরে এসেছেন। যদিও এবারই শেষ। আগামী ইউরোর সময় তিনি নিজেকে আর জাতীয় দলের অংশ হিসেবে দেখছেন না।

কুরাসাওকে উড়িয়ে দেয়ার পর, এখন আইভরি কোস্টের বিপক্ষে জয়ের লক্ষ্য জার্মানির। শনিবারের (২২ জুন) ম্যাচে জয় পেলে, নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। নয়ারও দলের লক্ষ্য পরিষ্কার করে জানিয়েছেন যে, অতীতের ব্যর্থতা নয়, তাদের পুরো মনোযোগ এখন পরবর্তী ধাপ নিশ্চিত করার দিকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কের রাস্তায় ছদ্মবেশী হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৩৬ এম


নিউইয়র্কের রাস্তায় ছদ্মবেশী হালান্ড

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল দিয়েছেন। ফুটবল বিশ্ব যখন তার অভিষেকেই এমন রাজকীয় পারফর্ম্যান্সে কাঁপছে, তখনই নরওয়ের গোলমেশিন আর্লিং ব্রট হালান্ড নিউইয়র্কের রাস্তায় সাধারণ ট্যুরিস্ট হয়ে ছদ্মবেশে ঘুরে বেড়ালেন!

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে কোচ স্তালে সলবাকেনের দেওয়া ছুটির দিনটি ২৫ বছর বয়সী এই ম্যানসিটি স্ট্রাইকার বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে বেশ উপভোগ করেছেন। মাঠে হালান্ডকে চেনার সবচেয়ে বড় উপায় হলো তার সেই বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন হালান্ড দাঁড়ান, তখন তার মাথায় ছিল একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ন্যাপচ্যাটে নিজের ছবি পোস্ট করে হালান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’

এদিকে এই সাধারণ ছদ্মবেশের কারণেই টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ জায়গায় পাশে দাঁড়িয়ে ছবি তুললেও নিউইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ তারকা তাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন!

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। আগামী ২২ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা।

সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগে মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন। শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো নিয়ে কোচ বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থেকে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোটা ছেলেদের জন্য দারুণ কাজে দেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৪০ এম


সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে

সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিক নেতাকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী। পরে মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এরপর স্পিকার এবং ডেপুটি স্পিকারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। সেইসাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন অর রশিদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তার বয়স ছিল ৮৭ বছর। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ, যাত্রী ও চালকরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ, যাত্রী ও চালকরা ভোগান্তিতে

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মধ্যরাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই অবস্থায় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে হাইওয়ে থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারী শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। কিন্তু রাজি না হওয়ায় শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়। পরে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে রাত ১২টা ৪৫-এর মধ্যে শ্রমিকরা মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, বুধবার (১৭ জুন) মে মাসের বকেয়া বেতন পরিশোধ করার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। ওইদিন কারখানা কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা সারাদিন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে এবং বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন। পরবর্তীকালে তাদেরকে বেতন না দেওয়ার কারণে পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) দিবসে বেতনের আশ্বাস দেওয়া হয় এবং ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবারও শ্রমিকেরা সারাদিন কাজ চালিয়ে গেলেও সন্ধ্যা পেরোনোর পরেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে রাত ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, বিক্ষোভকারী শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করা হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়। পরে শিল্প পুলিশের ব্যবস্থা গ্রহণের ফলে শ্রমিকরা মহাসড়ক থেকে রাত ১টার দিকে সরে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%