প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মধ্যরাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই অবস্থায় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে হাইওয়ে থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারী শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। কিন্তু রাজি না হওয়ায় শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়। পরে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে রাত ১২টা ৪৫-এর মধ্যে শ্রমিকরা মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, বুধবার (১৭ জুন) মে মাসের বকেয়া বেতন পরিশোধ করার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। ওইদিন কারখানা কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা সারাদিন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে এবং বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন। পরবর্তীকালে তাদেরকে বেতন না দেওয়ার কারণে পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) দিবসে বেতনের আশ্বাস দেওয়া হয় এবং ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবারও শ্রমিকেরা সারাদিন কাজ চালিয়ে গেলেও সন্ধ্যা পেরোনোর পরেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে রাত ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, বিক্ষোভকারী শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করা হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়। পরে শিল্প পুলিশের ব্যবস্থা গ্রহণের ফলে শ্রমিকরা মহাসড়ক থেকে রাত ১টার দিকে সরে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন