প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল দিয়েছেন। ফুটবল বিশ্ব যখন তার অভিষেকেই এমন রাজকীয় পারফর্ম্যান্সে কাঁপছে, তখনই নরওয়ের গোলমেশিন আর্লিং ব্রট হালান্ড নিউইয়র্কের রাস্তায় সাধারণ ট্যুরিস্ট হয়ে ছদ্মবেশে ঘুরে বেড়ালেন!
বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে কোচ স্তালে সলবাকেনের দেওয়া ছুটির দিনটি ২৫ বছর বয়সী এই ম্যানসিটি স্ট্রাইকার বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে বেশ উপভোগ করেছেন। মাঠে হালান্ডকে চেনার সবচেয়ে বড় উপায় হলো তার সেই বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন হালান্ড দাঁড়ান, তখন তার মাথায় ছিল একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ন্যাপচ্যাটে নিজের ছবি পোস্ট করে হালান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’
এদিকে এই সাধারণ ছদ্মবেশের কারণেই টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ জায়গায় পাশে দাঁড়িয়ে ছবি তুললেও নিউইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ তারকা তাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন!
দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। আগামী ২২ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা।
সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগে মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন। শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো নিয়ে কোচ বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থেকে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোটা ছেলেদের জন্য দারুণ কাজে দেবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন