১১:২৯ এম
২০২৬ বিশ্বকাপ হবে জার্মানির জার্সিতে ম্যানুয়েল নয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ এই গোলরক্ষক নিশ্চিত করেছেন যে, আসর শেষেই তিনি জাতীয় দলকে বিদায় জানাবেন।
নয়ার ২০২৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে চলতি বিশ্বকাপের আগে সিদ্ধান্ত বদলে তিনি আবারও জার্মান দলে ফিরেন। আর সেই প্রত্যাবর্তনে ৪০ বছর বয়সি এই তারকা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন।
কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে মাঠে নেমে নয়ার জার্মানির হয়ে কোনো বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড নিজের করে নেন। এর আগে রেকর্ডটি ছিল লোথার ম্যাথাউসের দখলে। একই ম্যাচে, বিশ্বকাপে নিজের ২০তম উপস্থিতি নিশ্চিত করে, তিনি ইতিহাসের মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই মাইলফলকে পৌঁছান। প্রথমজন ছিলেন ফ্রান্সের হুগো লরিস।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে ভারত জড়িত: আবু হানিফ
এছাড়া, জার্মানির হয়ে বড় টুর্নামেন্টে এটি ছিল নয়ারের ৪০তম ম্যাচ। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে এই তালিকায় তার সামনে আছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো।
এক সংবাদ সম্মেলনে নয়ার বলেন, ২০২৪ সালে অবসরের সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট কারণ ছিল। তবে জাতীয় দলের প্রয়োজনে তিনি ফিরে এসেছেন। যদিও এবারই শেষ। আগামী ইউরোর সময় তিনি নিজেকে আর জাতীয় দলের অংশ হিসেবে দেখছেন না।
কুরাসাওকে উড়িয়ে দেয়ার পর, এখন আইভরি কোস্টের বিপক্ষে জয়ের লক্ষ্য জার্মানির। শনিবারের (২২ জুন) ম্যাচে জয় পেলে, নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। নয়ারও দলের লক্ষ্য পরিষ্কার করে জানিয়েছেন যে, অতীতের ব্যর্থতা নয়, তাদের পুরো মনোযোগ এখন পরবর্তী ধাপ নিশ্চিত করার দিকেই।
আরও পড়ুন: গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন