০৬:৫০ পি.এম
দুটি ম্যাচের একটিতেও তিনি শুরু থেকে মাঠে খেলেননি। এমনকি দুটি প্রীতি ম্যাচেও তাকে একাদশে রাখা হয়নি। এর ফলে জনমনে উঠছে আলোচনা, এন্দরিকের কি কার্লো আনচেলত্তির সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে? এই গুঞ্জনের মধ্যেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার মুখ খুলেছেন।
এন্দরিক উল্লেখ করেছেন, আনচেলত্তি ব্রাজিলের জন্য কী ভালো হবেন, সেটাই দেখছেন। তিনি তার নিজের জন্য এবং দর্শকের জন্য কী ভালো, সেটি দেখবেন না। শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে ম্যাচের পর তিনি এ মন্তব্য করেন। ওই ম্যাচে এন্দরিক মাঠে ছিলেন ২৬ মিনিট।
এন্দরিক বলেন, ‘তিনি একজন দুর্দান্ত কোচ, তার চিন্তাভাবনা খুবই পরিপক্ক। তিনি এখানে আছেন, এজন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ তিনি একজন অসাধারণ কোচ। তিনি এন্দরিকের জন্য কী ভালো, সেটি দেখবেন না, তিনি দর্শকদের জন্য কী ভালো, সেটাও দেখবেন না। তিনি দলের জন্য যা সবচেয়ে ভালো, সেটাই করবেন।
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
তিনি আরো যোগ করেন, ‘আমি কীভাবে দলকে সাহায্য করতে পারি, আনচেলত্তি তা খুব ভালো করেই জানেন। সব সমর্থকদের সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। স্টেডিয়ামে সমর্থকেরা আমার জন্য যা করে, তা দেখা সত্যিই দারুণ অনুভূতি। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি মাঠে নেমে আমি অবদান রাখতে পারব।’
আনচেলত্তি ও এন্দরিকের পরিচয় রিয়াল মাদ্রিদে খেলানোর সময় থেকেই। এন্দরিক বলেন, ‘আমি তার সঙ্গে রিয়াল মাদ্রিদে এক বছর কাটিয়েছি। ঈশ্বরের কৃপায় আমি অনেক ম্যাচ খেলতে পেরেছি। সেটা পাঁচ, দশ বা পনেরো মিনিটই হোক না কেন, আমি তার সঙ্গে রিয়াল মাদ্রিদে থাকার সুযোগ পেয়েছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন