ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি জানাল কাতার


ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি জানাল কাতার

 কাতার শুক্রবার জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা তাদের সশস্ত্র বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানী দোহায় তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি বিবৃতিতে জানায়, ‘কাতারের সশস্ত্র বাহিনী আমাদের দেশকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার দিনে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে আমল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ এম


জুমার দিনে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে আমল

 

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হয়। কোরআন ও হাদিসে জুমার দিনের ফজিলত এবং এ দিনের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বিস্তারিত নির্দেশনা রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "সমস্ত দিনের নেতা হলো জুমার দিন। আল্লাহর কাছে এ দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন থেকেও অধিক মর্যাদাপূর্ণ।"

— (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)

অন্য এক হাদিসে তিনি বলেন, "যেসব দিনের ওপর সূর্য উদিত হয়, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কিয়ামতও সংঘটিত হবে জুমার দিন।"

— (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করা।

মহান আল্লাহ বলেন,

"হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জান।"

— সুরা জুমুআহ, আয়াত: ৯

আরও পড়ুন

শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ।

হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সুন্নত অনুযায়ী গোসল করবে, পরিষ্কার পোশাক পরবে, সকালেই মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে, ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে এবং অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকবে, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছর নফল রোজা ও এক বছর নফল নামাজের সওয়াব লেখা হবে।

— (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৫)

জুমার দিনের আরও তিনটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে।

১. সুরা কাহাফ তিলাওয়াত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর জ্বলতে থাকবে।"

— (সুনানে বাইহাকি, হাদিস: ৬২০৯)

২. আসরের পর বেশি বেশি দোয়া করা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করলে তিনি তা কবুল করেন। সেই সময়টি আসরের পর দিনের শেষ মুহূর্তে অনুসন্ধান করো।"

— (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৮)

৩. বেশি বেশি দরুদ পাঠ করা।

নবীজি (সা.) বলেছেন, "তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ, এ দিনের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়।"

— (আস-সুনানুল কুবরা, বাইহাকি, ৩/২৪৯)

ইসলামী শরিয়ত অনুযায়ী, জুমার দিনে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, দ্রুত মসজিদে যাওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা, সুরা কাহাফ তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ এবং আসরের পর আন্তরিকভাবে দোয়া করা—এসব আমল একজন মুমিনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৯ এম


বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাত লাখ মানুষ এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেছেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার। পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়ে গেছে এবং পুরোপুরি পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলতে থাকবে।

এছাড়াও, তিনি বলেন, বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব সড়ক দ্রুত মেরামতের জন্য নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মিরকাদিমে কমেছে ইলিশের দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ এম


সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মিরকাদিমে কমেছে ইলিশের দাম

সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে মুন্সীগঞ্জের মিরকাদিমে ইলিশের দাম কমেছে। ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এর ফলে।

শ্রাবণের ভোরের সময় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরের মিরকাদিম মৎস্য আড়তজুড়ে রুপালি ইলিশের ঝিলিক দেখা যাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম মৎস্য আড়ত ঘুরে দেখলে, দেখা যায় ছোট-বড় নানা আকারের ইলিশ আড়তের ভেতর ভরে গেছে।

কয়েক সপ্তাহের তুলনায় সরবরাহ বেড়েছে। এর ফলে দামেও প্রভাব পড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ইলিশের দাম কমে গেছে প্রায় ২০০ টাকা। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে ছিল প্রায় ২ হাজার ৬০০ টাকা।

এক কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে। ছোট ইলিশ ৪০০ থেকে ৯০০ টাকা এবং মাঝারি আকারের ইলিশ ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কিছুটা দাম কমায় ক্রেতাদের মধ্যে খুশি দেখা যাচ্ছে। আড়তে মাছ কিনতে আসা আব্দুল হালিম বলেন, "গত সপ্তাহের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা কম। এখনও সস্তা বলা যাবে না, তবে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। সামনে যদি সরবরাহ আরও বাড়ে, তাহলে দাম আরও কমবে বলে আশা করছি।"

একজন আরেক ক্রেতা রেজাউল করিম বলেন, "বর্ষাকালে ইলিশের অপেক্ষায় থাকি। কয়েকশ টাকা কমায় আজ একটা বড় মাছ কিনতে পেরেছি। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হলে সরবরাহ আরও বাড়তে হবে।"

আড়তদাররা জানিয়েছেন, জেলেদের জালে এখন আগের তুলনায় বেশি ইলিশ ধরা পড়ছে। ফলে আড়তে মাছের সরবরাহও বেড়ে গেছে। জাটকা সংরক্ষণে ৩০ জুন আট মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ধীরে ধীরে ইলিশের সরবরাহ বাড়ছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে বাজারে আরও বেশি মাছ আসতে পারে।

মুন্সীগঞ্জ মিরকাদিম মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, "নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নিয়মিত নদীতে নামছেন। তাই বাজারে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। আরও এক-দুই সপ্তাহের মধ্যে সরবরাহ আরও বাড়বে। তবে নদী দূষণের কারণে মিঠা পানির মাছ আগের মতো পাওয়া যাচ্ছে না, এটাও একটা বড় সমস্যা।"

ইলিশ ছাড়াও আড়তে নদী-নালা ও খাল-বিলের বিভিন্ন প্রজাতির মাছের বেচাকেনা চলছে। আড়ত সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টার বেচাকেনায় মিরকাদিমের ঐতিহ্যবাহী মাছের আড়তে প্রায় এক কোটি টাকার মাছ বিক্রি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজার টাকার ভাগাভাগি নিয়ে ডোমকে গলা কেটে হত্যা: ছদ্মবেশে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলো না লিটনের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদ

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ এম


গাঁজার টাকার ভাগাভাগি নিয়ে ডোমকে গলা কেটে হত্যা: ছদ্মবেশে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলো না লিটনের

মাগুরার চাঞ্চল্যকর ও আলোচিত ‘মানিক লাল ডোম’ হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ বছর ধরে পলাতক অন্যতম প্রধান আসামি লিটন (৪৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ১৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটনের শাহআলী থানাধীন শাহ-আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের পর থেকে লিটন নিজেকে আড়াল করতে দেশের বিভিন্ন মাজারে ‘শিকল সাইজি’ ছদ্মনাম ধারণ করে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”— এই স্লোগানের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের পাশাপাশি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব-৪-এর একটি দল ছদ্মবেশী খুনি লিটনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণী ও আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিকটিম মানিক লাল ডোম মাগুরা সদর থানাধীন হাসপাতালপাড়ার (ডোমপাড়া) বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে ভিকটিম তার ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। ৩০ জুন ভোরে শিশু সানবাবু ঘুম থেকে জেগে তার বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি সে সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর ছায়া তদন্ত শুরু করে।

এর আগে এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে জানায়: গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে ভিকটিম মানিক লালের সাথে ঝন্টু, লিটন সাইজিসহ অন্যদের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে ২০২১ সালের ৩০ জুন রাতে আসামিরা ঘুমন্ত মানিক লালের ঘরে প্রবেশ করে এবং ধারালো দা দিয়ে গলা কেটে তাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%