ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী


বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাত লাখ মানুষ এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেছেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার। পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়ে গেছে এবং পুরোপুরি পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলতে থাকবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এছাড়াও, তিনি বলেন, বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব সড়ক দ্রুত মেরামতের জন্য নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মিরকাদিমে কমেছে ইলিশের দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ এম


সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মিরকাদিমে কমেছে ইলিশের দাম

সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে মুন্সীগঞ্জের মিরকাদিমে ইলিশের দাম কমেছে। ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এর ফলে।

শ্রাবণের ভোরের সময় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরের মিরকাদিম মৎস্য আড়তজুড়ে রুপালি ইলিশের ঝিলিক দেখা যাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম মৎস্য আড়ত ঘুরে দেখলে, দেখা যায় ছোট-বড় নানা আকারের ইলিশ আড়তের ভেতর ভরে গেছে।

কয়েক সপ্তাহের তুলনায় সরবরাহ বেড়েছে। এর ফলে দামেও প্রভাব পড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ইলিশের দাম কমে গেছে প্রায় ২০০ টাকা। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে ছিল প্রায় ২ হাজার ৬০০ টাকা।

এক কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে। ছোট ইলিশ ৪০০ থেকে ৯০০ টাকা এবং মাঝারি আকারের ইলিশ ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কিছুটা দাম কমায় ক্রেতাদের মধ্যে খুশি দেখা যাচ্ছে। আড়তে মাছ কিনতে আসা আব্দুল হালিম বলেন, "গত সপ্তাহের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা কম। এখনও সস্তা বলা যাবে না, তবে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। সামনে যদি সরবরাহ আরও বাড়ে, তাহলে দাম আরও কমবে বলে আশা করছি।"

একজন আরেক ক্রেতা রেজাউল করিম বলেন, "বর্ষাকালে ইলিশের অপেক্ষায় থাকি। কয়েকশ টাকা কমায় আজ একটা বড় মাছ কিনতে পেরেছি। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হলে সরবরাহ আরও বাড়তে হবে।"

আড়তদাররা জানিয়েছেন, জেলেদের জালে এখন আগের তুলনায় বেশি ইলিশ ধরা পড়ছে। ফলে আড়তে মাছের সরবরাহও বেড়ে গেছে। জাটকা সংরক্ষণে ৩০ জুন আট মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ধীরে ধীরে ইলিশের সরবরাহ বাড়ছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে বাজারে আরও বেশি মাছ আসতে পারে।

মুন্সীগঞ্জ মিরকাদিম মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, "নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নিয়মিত নদীতে নামছেন। তাই বাজারে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। আরও এক-দুই সপ্তাহের মধ্যে সরবরাহ আরও বাড়বে। তবে নদী দূষণের কারণে মিঠা পানির মাছ আগের মতো পাওয়া যাচ্ছে না, এটাও একটা বড় সমস্যা।"

ইলিশ ছাড়াও আড়তে নদী-নালা ও খাল-বিলের বিভিন্ন প্রজাতির মাছের বেচাকেনা চলছে। আড়ত সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টার বেচাকেনায় মিরকাদিমের ঐতিহ্যবাহী মাছের আড়তে প্রায় এক কোটি টাকার মাছ বিক্রি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজার টাকার ভাগাভাগি নিয়ে ডোমকে গলা কেটে হত্যা: ছদ্মবেশে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলো না লিটনের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদ

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ এম


গাঁজার টাকার ভাগাভাগি নিয়ে ডোমকে গলা কেটে হত্যা: ছদ্মবেশে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলো না লিটনের

মাগুরার চাঞ্চল্যকর ও আলোচিত ‘মানিক লাল ডোম’ হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ বছর ধরে পলাতক অন্যতম প্রধান আসামি লিটন (৪৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ১৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটনের শাহআলী থানাধীন শাহ-আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের পর থেকে লিটন নিজেকে আড়াল করতে দেশের বিভিন্ন মাজারে ‘শিকল সাইজি’ ছদ্মনাম ধারণ করে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”— এই স্লোগানের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের পাশাপাশি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব-৪-এর একটি দল ছদ্মবেশী খুনি লিটনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণী ও আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিকটিম মানিক লাল ডোম মাগুরা সদর থানাধীন হাসপাতালপাড়ার (ডোমপাড়া) বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে ভিকটিম তার ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। ৩০ জুন ভোরে শিশু সানবাবু ঘুম থেকে জেগে তার বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি সে সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর ছায়া তদন্ত শুরু করে।

এর আগে এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে জানায়: গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে ভিকটিম মানিক লালের সাথে ঝন্টু, লিটন সাইজিসহ অন্যদের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে ২০২১ সালের ৩০ জুন রাতে আসামিরা ঘুমন্ত মানিক লালের ঘরে প্রবেশ করে এবং ধারালো দা দিয়ে গলা কেটে তাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা পৃথক অভিযানে থানা পুলিশের ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৮ এম


নওগাঁ পত্নীতলা পৃথক অভিযানে থানা পুলিশের ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতা আটক

১৫/০৭/২৬ তারিখ দিবাগত রাতে পত্নীতলা থানার পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকার ১। মোঃ গোলাম মোস্তফা (৪৪) পিতা: মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন এবং ২। শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয়ের থানাঃ পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, আলাদা অভিযানে পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়ন এলাকা থেকে ৩। মোঃ আসিব (১৯) পিতা- মৃত তাইজুদ্দিন, সাং- শারইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। তার হেফাজত থেকে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখযোগ্য, দুইটি ঘটনায় পত্নীতলা থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ এম


পশ্চিমবঙ্গে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুক্রবার (১৭ জুলাই) সকালে একটি যাত্রীবাহী ট্রেন স্কুল ভ্যানকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে; তখন কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিংটি খোলা ছিল। স্কুল ভ্যানটি সেই ক্রসিং পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়াগামী যাত্রীবাহী ট্রেন সেটিকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলের দৃশ্য থেকে দেখা গেছে যে ভ্যানটির দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রেললাইনে পড়ে ছিল।

আহত শিক্ষার্থীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আপ-লাইন’ দিয়ে একটি ট্রেন চলে না যাওয়া পর্যন্ত ক্রসিং গেটটি বন্ধ ছিল এবং পরে তা খুলে দেওয়া হয়। কিন্তু পাশের লাইনের আরেকটি ট্রেন এগিয়ে আসা সত্ত্বেও গেটটি আর বন্ধ করা হয়নি বলেই দুর্ঘটনাটি ঘটেছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিং গেট দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় পুল কারটি রেললাইন পার হচ্ছিল। ঠিক তখনই একটি লোকাল ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।

পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং রেলওয়ের গেটম্যানের গাফিলতির অভিযোগসহ এই দুর্ঘটনার বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%