০৮:৪৭ পি.এম
বিদায় বেলায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) তাকে বিদায়ে স্মরণীয় করে রাখতে তার ফেসবুক পেইজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাঁদপুরবাসী। আল্লাহ সুবহানাহু তায়ালার কৃপায় ও সরকারের আদেশে নির্বাচনের মাত্র দুই মাস পূর্বে গত ২৯ নভেম্বর /২৫ তারিখে চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করি। আজ ২৮ জুন ২০২৬ ছিল আমার শেষ কর্ম দিবস। এই সময়সূচিতে বহুল কাঙ্ক্ষিত ১২ই ফেব্রুয়ারি/২০২৬ এর জাতীয় নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, মতলব উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারী আগমনের মতো গুরুত্বপূর্ণ সমস্ত প্রোগ্রাম চাঁদপুরের সকল সরকারি প্রতিষ্ঠান, চাঁদপুর জেলা পুলিশের এবং চাঁদপুরবাসীর সহযোগিতায় নির্বিঘ্নে এবং কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এছাড়া, চাঁদপুরকে মাদকমুক্ত, কিশোর গ্যাঙমুক্ত করতে চাঁদপুরের সকল স্তরের জনগণের এবং জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমি যেখানে যখন গিয়েছি, চাঁদপুরের মানুষ আমাকে খুব আপন করে নিয়েছে। যখনই প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছি, চাঁদপুরের মানুষ সবভাবে আমাকে সহযোগিতা করেছেন। চাঁদপুরের মানুষের অসীম ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সকল রাজনীতিবিদ ও গুণীজন এবং চাঁদপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া-স্বেচ্ছাসেবী ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আমার প্রত্যেকটি কাজে পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। আমি আমার প্রিয় স্ত্রী, সন্তান, পিতা-মাতা, শশুর-শাশুড়ি - সবার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তাঁরা আমাকে সবসময় সহযোগিতা করেছেন এবং সাহস যুগিয়েছেন। সর্বশেষ এ কথা বলি, যেহেতু আমি একজন মানুষ, আমি আপনাদের সকল কাজ করতে পারিনি, কিন্তু আন্তরিকতা এবং চেষ্টার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল বলে আমি মনে করি না। যদি কোন ক্ষেত্রে সফল হয়ে থাকি, তার ভাগীদার আপনারা এবং আমার সহকর্মীবৃন্দ। আমার আচরণ বা কথার মাধ্যমে অথবা অন্য কোনভাবে যাদেরকে কষ্ট দিয়েছি, দয়া করে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ২৯ জুন ২০২৬ তারিখে আমি বর্তমান কর্মস্থল থেকে বিদায় নিব ইনশা--আল্লাহ। আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে আফিয়াতের ও ইজ্জতের জীবন দিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন