ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুপ্রিম কোর্টে ট্রাম্পের পরাজয়, নারী সাংবাদিককে ৫ মিলিয়ন ডলার দিতে হবে


সুপ্রিম কোর্টে ট্রাম্পের পরাজয়, নারী সাংবাদিককে ৫ মিলিয়ন ডলার দিতে হবে

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিল আবেদন প্রত্যাখ্যান করেছে। এর ফলে নারী সাংবাদিক ই জিন ক্যারলকে পাঁচ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি ৬২ লাখ টাকা) ক্ষতিপূরণ দিতে হবে তাকে।

সোমবার, সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়ে দেয়, যেখানে তিনি যৌন নিপীড়ন ও মানহানির অভিযোগে ক্যারলের পক্ষে দেওয়া নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করেছিলেন। এর ফলস্বরূপ ২০২৩ সালে দেওয়া পাঁচ মিলিয়ন ডলারের রায় কার্যকর থাকছে।

ক্যারল ২০১৯ সালে প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেন। পরবর্তীতে, ২০২২ সালে নিউইয়র্কে একটি নতুন আইন কার্যকর করার পর তিনি আবার মামলা করেন। এই আইনের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা পুরোনো ঘটনার জন্যও দেওয়ানি মামলা করার সুযোগ পান।

আরও পড়ুন: হুতি বিদ্রোহীদের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ

অদ্ভুত আইনি পরিস্থিতির কারণে ২০২২ সালের মামলা আগে আদালতে যায়। সেই মামলায় জুরি বোর্ড ক্যারলের পক্ষে রায় দিয়ে ট্রাম্পকে পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

পরবর্তীতে ২০১৯ সালের মানহানির মামলার বিচারও হয় এবং সেই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণরায় দেওয়া হয়। সুদসহ ক্যারলকে ট্রাম্পের মোট পাওনা ১০০ মিলিয়ন ডলারের বেশি বলে জানানো হয়েছে।

ক্যারলের ২০২২ সালের মামলায় অভিযোগ ছিল, ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন এবং পরে ঘটনাটি অস্বীকার করে তার মানহানি করেন।

ট্রাম্প এই অভিযোগগুলি শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেছেন, মামলার বিচারক যুক্তরাষ্ট্রের জেলা বিচারক লুইস কাপলান বিচারপ্রক্রিয়ায় একাধিক ভুল করেছেন।

আরও পড়ুন: মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ, গ্রেফতারের দাবি

ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ ছিল, বিচারক এমন দুই নারীর সাক্ষ্যগ্রহণের অনুমতি দিয়েছেন যারা অতীতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। পাশাপাশি ২০০৫ সালের ‘অ্যাকসেস হলিউড’ টেপ জুরিদের দেখানোর অনুমতিকেও তারা প্রশ্নবিদ্ধ করেন।

ওই অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়, যা মামলায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সার্কিট কোর্ট অব আপিলস জুরির দেওয়া পাঁচ মিলিয়ন ডলারের রায় বহাল রেখেছে। আদালত জানায়, বিচারক এমন কোনও ভুল করেননি যার কারণে নতুন করে বিচার প্রয়োজন।

২০২৫ সালের জুনে ট্রাম্প পূর্ণ বেঞ্চে মামলাটি পুনর্বিবেচনার আবেদন করেও ব্যর্থ হন। এরপর তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।

আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্সে নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যুক্তি দেন, একজন দায়িত্বরত প্রেসিডেন্টকে পুরোনো অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে মনোযোগ সরাতে বাধ্য করা হচ্ছে এবং এটি প্রেসিডেন্ট পদের প্রতি ক্ষতিকর।

তবে ক্যারলের আইনজীবীরা যুক্তি দেন, দ্বিতীয় সার্কিট আদালতের সিদ্ধান্ত সঠিক ছিল এবং জুরি যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছে।

জুরি রায় দেওয়ার পর ২০২৩ সালে ট্রাম্প ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার আদালতের নিয়ন্ত্রিত একটি হিসাবে জমা করেছিলেন। ফলে ক্যারল তুলনামূলক দ্রুত এই অর্থ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া ৮৩ মিলিয়ন ডলারের রায়ের বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। ট্রাম্পের আইনজীবীরা শিগগিরই ওই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিনিয়োগে শক্তিশালী পুঁজিবাজার গড়ার তাগিদ গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


বেসরকারি বিনিয়োগে শক্তিশালী পুঁজিবাজার গড়ার তাগিদ গভর্নরের

দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি খাতের ঋণ এবং বিনিয়োগের প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত করার জন্য ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর এবং গতিশীল পুঁজিবাজার গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পিএলসি (সিএসই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

সিএসই’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গভর্নর উল্লেখ করেন, পুঁজিবাজারের উন্নয়ন হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে, ব্যাংক ঋণের উপর নির্ভরতার পরিমাণ কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়নের চাহিদা সম্পূর্ণ করতে কার্যকর বিকল্প উৎস তৈরি হবে।

তিনি আশা প্রকাশ করেছেন যে, ২০২৬-২৭ অর্থবছরে পুঁজিবাজারের বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হলে এবং পরবর্তী বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকলে পুঁজিবাজার বেসরকারি খাতের অর্থায়নের একটি শক্তিশালী উৎস হয়ে উঠবে। এর ফলে ব্যাংক ঋণের উপর চাপ কমবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সুবিধা হবে।

বৈঠকে গভর্নর উল্লেখ করেন যে, বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ২০ মে জারি করা এফইআইডি সার্কুলার নং-০২ এর মাধ্যমে 'নন-রেসিডেন্ট ইনভেস্টরস' টাকা অ্যাকাউন্ট (নিটা) পরিচালনার বিধিমালা সংশোধন করেছে।

তিনি জানান, সংশোধিত নির্দেশনা অনুযায়ী বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রযোজ্য মূলধনী মুনাফা কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে নিশ্চিত করবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থ প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং খরচ সাশ্রয়ী হয়ে উঠবে।

সিএসই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক মোর্তূজা আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল হক।

এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

 জেলার শার্শায় তিনশ গ্রাম হেরোইন রাখার দায়ে জামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় প্রদান করেন।

দ-প্রাপ্ত জামাল হোসেন শার্শা উপজেলার বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শার্শা থানার এসআই মুরাদ হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি জামাল হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪১০ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


৪১০ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৪১০ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংস থেকে তারা ২৭০ রানের লিড পেয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ রান করে সব উইকেট হারায়।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিনই বাংলাদেশ অলআউট হয়। দিন শেষে তারা ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৩৬ রান করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়া ৭৬ রান ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত ছিলেন।

ওপেনার ইনোসেন্ট কাইয়া তার সেঞ্চুরি তুলে ১৪০ রানে আউট হয়েছেন। এছাড়া ওয়েসলি মাধভেরে অপরাজিত ৭৭, ক্রেইগ আরভিন ৬০ এবং ব্রায়ান বেনেট ৫৯ রান করেছেন।

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ১৩৮ রানে ৭ উইকেট নেন। খালেদ আহমেদ ২ উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ

 ইউরোপীয় ইউনিয়ন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের আওতায় ‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ শুরু হয়েছে, যা দুই সপ্তাহব্যাপী চলবে। এই প্রশিক্ষণে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সোমবার (২৯ জুন) চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ উল্লেখ করেন যে, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখতে প্রত্যয়ী।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিটি অংশগ্রহণকারীদের শিল্প ঝুঁকি মোকাবিলা করার জন্য দক্ষতা বৃদ্ধি করবে এবং তারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির তত্ত্বাবধানে প্রশিক্ষণে আধুনিক কনটেইনার টার্মিনাল, তেল ও গ্যাস অপারেশন, তরল হাইড্রোকার্বন ডিপো এবং রাসায়নিক সংরক্ষণাগারের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অংশগ্রহণকারীরা ইউরোপীয় কমিশনের ADAM সফটওয়্যার এবং ইনেরিসের PRIMARISK প্ল্যাটফর্ম ব্যবহার করে পুল ফায়ার, বিষাক্ত গ্যাস নিঃসরণ এবং বিস্ফোরণের মতো সম্ভাব্য বড় দুর্ঘটনার সিমুলেশন এবং নিরাপদ দূরত্ব নির্ধারণের কৌশল শেখার সুযোগ পাবেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে স্থানীয় তেল টার্মিনাল ও ডিপো পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি শনাক্ত এবং কার্যকর নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের অভিজ্ঞতা অর্জন করা যায়।

এছাড়াও গ্লোবালি হারমোনাইজড সিস্টেম (GHS), জাতিসংঘের বিপজ্জনক পণ্য পরিবহন বিষয়ক বিধিমালা এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস (IMDG) কোড সম্পর্কেও বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা জরুরি পরিস্থিতি মোকাবিলা, শিল্প দুর্ঘটনা প্রতিরোধ এবং চট্টগ্রাম বন্দরের নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মো. আবদুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর সাঈদ ইমাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%