০৮:৫৫ পি.এম
জেলার শার্শায় তিনশ গ্রাম হেরোইন রাখার দায়ে জামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় প্রদান করেন।
দ-প্রাপ্ত জামাল হোসেন শার্শা উপজেলার বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শার্শা থানার এসআই মুরাদ হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি জামাল হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন