ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মুশফিকুর রহিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন


মুশফিকুর রহিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আজ (২২ জুন) এক বিবৃতিতে আইসিসি মুশফিকের মাসসেরা হওয়ার সংবাদ জানিয়েছে।

মাসসেরা হওয়ার প্রতিযোগিতায় মুশফিকুল পান পিছনে বাংলাদেশ জাতীয় দলের আরেক ক্রিকেটার তাইজুল ইসলাম এবং নেপালের দিপেন্দ্র সিং আইরিকে।

পাকিস্তান সিরিজে মুশফিকুর রহিম ষাটের বেশি গড়ে ২৫৩ রান করেছিলেন। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭১ রান করেছিলেন, সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে ১৩৭ রান করেন। এই অসাধারণ পারফরম্যান্সের ফলে তিনি সিরিজসেরার পুরস্কারও অর্জন করেন।

আরও পড়ুন: তিলক-নীতিশের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

অন্যদিকে, তাইজুল সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। বাঁহাতি স্পিনার ২ ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়েছিলেন। সিলেটে দ্বিতীয় ইনিংসে তিনি ১২০ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছেন। সঙ্গে সিরিজে ব্যাট হাতে তিনি ৫৮টি গুরুত্বপূর্ণ রানও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছর পর হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছর পর হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেফতার

দীর্ঘ ৪ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। মূলহোতা তাজুল ইসলাম ওরফে কাজলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া।

সোমবার সকালে তাকেকে নোয়াখালী জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগে রবিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজুল ইসলাম নবীনগর উপজেলার জিনোদপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। পিবিআই জানায়, পরকীয়া প্রেম এবং বø্যাকমেইল এর জের ধরেই শিপ্রা রানীকে হত্যা করে তাজুল ইসলাম। পরে ঘাতক তাজুল নিজেকে রক্ষায় নোয়াখালী জেলায় নাম পরিবর্তন করে লালন নাম পরিচয় নিয়ে বসবাস শুরু করে এবং মাটি কাটার কাজ করছিল।

সোমবার দুপুরে শহরের ভাদুঘরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার শচীন চাকমা। পুলিশ সুপার শচীন চাকমা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের সবিনয় দাসের স্ত্রী শিপ্রা রানী দাস। তিনি রান্নার সহকারী হিসেবে নরসিংদীর কালু সাহা বাবুর্চির সাথে কাজ করতে গিয়ে কালু বাবুর্চির অপর সহযোগী তাজুল ইসলামের সাথে পরিচিত হন। পরবর্তীতে তারা পরকীয়া প্রেম ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিপ্রা তাদের গোপন সম্পর্ক সকলের কাছে ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে তাজুলের কাছে ৫০ হাজার টাকা দাবী করে। এতে তাজুল ক্ষিপ্ত হয়ে শিপ্রাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ১ অক্টোবর তাজুল কাজের কথা বলে শিপ্রাকে নিয়ে নরসিংদীর মির্জারচর থেকে নৌকায় করে নবীনগরের চরলাপাং গ্রামে যায়। পরে সেখান থেকে নবীপুর চর এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের পর গলা টিপে শিপ্রাকে হত্যা করে। এই ঘটনার তিনদিন পর ৪ অক্টোবর নবীনগর থানার পুলিশ শিপ্রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় সনাক্ত হওয়ার পর শিপ্রার স্বামী ২০২২ সালের ৯ জানুয়ারী নবীনগর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনাটি ক্লুলেস হওয়ায় এর তদন্ত পায় পিবিআই। পরে পিবিআই ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর কালু বাবুর্চিকে গ্রেফতার করে। সেই সময় তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

একপর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহদাত হোসেন তথ্য প্রযুক্তিগত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হন এবং নোয়াখালী থেকে ঘাতক তাজুলকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, ঘাতক তাজুল ইতিমধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


আড়াইহাজারে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া-কলাগাছিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জমির মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া-কলাগাছিয়া এলাকায় একটি ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিস্তর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মোসা. নার্গিসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

স্থানীয় জনগণের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে প্রশাসন কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক বার্তাও দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০২ পি.এম


মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

বিরোধী দলের কর্মসূচিতে 'মবোক্র্যাসি' মন্তব্যকে কেন্দ্র করে সরকার দলের এমপির বক্তব্যকে এক্সপাঞ্জ করার দাবি জানানো হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিতে সায় দেননি। বিরোধী দলকে লক্ষ্য করে স্পিকার বলেছেন, 'মবোক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটাকে অসংসদীয় মনে করি না। এটি এক্সপাঞ্জ করার কিছু নেই। আপনারাও এই বক্তব্য ব্যবহার করতে পারেন।'

সোমবার বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় বিরোধী দলের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্পিকার এই রুলিং দেন। এর আগে, বিএনপির সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিলের সমালোচনা করে বলেছেন, 'তারা বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটি ব্যানার নিয়ে “মানি না মানবো না” বলে রাস্তায় দাঁড়িয়ে গেছেন। এটা একটা মবোক্রেসি। কখনো বলছেন “গরিবের মারার বাজেট”। কখনো বলছেন “বিনিয়োগের পরিবেশ নেই”।'

ওই সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর জামায়াতে ইসলামী সংসদ সদস্য রাশেদুল ইসলাম পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এসে বলেন, 'মাননীয় সংসদ সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তাকে তিনি মবোক্রেসি বলেছেন। আমরা শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।' স্পিকার এই অনুরোধ নাকচ করে বলেন, 'মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ নয়। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটার ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মত কোনো কিছুই নয়।'

সময়ের এই পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, 'আসলেই মবোক্রেসি শব্দটা কোনো ভালো অর্থ বহন করে না। এটি অবশ্যই আপত্তিকর শব্দ। আমার মনে হয়, তিনি বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি। বাজেটে প্রত্যাখান করে মিছিল অতীতে জামায়াতও করেছে, বিএনপিও করেছে। অনেকেই করেছে। তাহলে কি সবই মবোক্রেসি ছিল? শব্দটা এখানে বেমানান। এক্সপাঞ্জ করা উচিত।'

স্পিকার তখনও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, 'মবোক্র্যাসি এখন একটা কমন টার্ম হয়েছে। সবার বক্তৃতাতে এটা শোনা যায়। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ব্যবহার করতে পারেন। এটা রাজনীতি নিন্দনীয়। ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ নয়।'

গত ১১ জুন সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনের সন্ধ্যায় তা প্রত্যাখান করে রাজধানীতে মিছিল করে জামায়াত। সরকারি দল বিএনপি বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে। অতীতেও বাজেটের পক্ষে বিপক্ষে সরকারি ও বিরোধী দলকে মিছিল করতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা একটি বার্তায় এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আজ মঙ্গলবার বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর এবং মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হলো।

আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যা কার্যক্রম নিষিদ্ধ। এই দিবসকে কেন্দ্র করে নাশকতা রোধ করতে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে জুলাই আন্দোলনে হত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলে আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%