প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া-কলাগাছিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জমির মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া-কলাগাছিয়া এলাকায় একটি ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিস্তর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মোসা. নার্গিসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
স্থানীয় জনগণের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে প্রশাসন কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক বার্তাও দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন