ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার


মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

বিরোধী দলের কর্মসূচিতে 'মবোক্র্যাসি' মন্তব্যকে কেন্দ্র করে সরকার দলের এমপির বক্তব্যকে এক্সপাঞ্জ করার দাবি জানানো হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিতে সায় দেননি। বিরোধী দলকে লক্ষ্য করে স্পিকার বলেছেন, 'মবোক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটাকে অসংসদীয় মনে করি না। এটি এক্সপাঞ্জ করার কিছু নেই। আপনারাও এই বক্তব্য ব্যবহার করতে পারেন।'

সোমবার বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় বিরোধী দলের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্পিকার এই রুলিং দেন। এর আগে, বিএনপির সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিলের সমালোচনা করে বলেছেন, 'তারা বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটি ব্যানার নিয়ে “মানি না মানবো না” বলে রাস্তায় দাঁড়িয়ে গেছেন। এটা একটা মবোক্রেসি। কখনো বলছেন “গরিবের মারার বাজেট”। কখনো বলছেন “বিনিয়োগের পরিবেশ নেই”।'

ওই সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর জামায়াতে ইসলামী সংসদ সদস্য রাশেদুল ইসলাম পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এসে বলেন, 'মাননীয় সংসদ সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তাকে তিনি মবোক্রেসি বলেছেন। আমরা শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।' স্পিকার এই অনুরোধ নাকচ করে বলেন, 'মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ নয়। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটার ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মত কোনো কিছুই নয়।'

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সময়ের এই পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, 'আসলেই মবোক্রেসি শব্দটা কোনো ভালো অর্থ বহন করে না। এটি অবশ্যই আপত্তিকর শব্দ। আমার মনে হয়, তিনি বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি। বাজেটে প্রত্যাখান করে মিছিল অতীতে জামায়াতও করেছে, বিএনপিও করেছে। অনেকেই করেছে। তাহলে কি সবই মবোক্রেসি ছিল? শব্দটা এখানে বেমানান। এক্সপাঞ্জ করা উচিত।'

স্পিকার তখনও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, 'মবোক্র্যাসি এখন একটা কমন টার্ম হয়েছে। সবার বক্তৃতাতে এটা শোনা যায়। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ব্যবহার করতে পারেন। এটা রাজনীতি নিন্দনীয়। ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ নয়।'

গত ১১ জুন সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনের সন্ধ্যায় তা প্রত্যাখান করে রাজধানীতে মিছিল করে জামায়াত। সরকারি দল বিএনপি বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে। অতীতেও বাজেটের পক্ষে বিপক্ষে সরকারি ও বিরোধী দলকে মিছিল করতে দেখা গেছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা একটি বার্তায় এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আজ মঙ্গলবার বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর এবং মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হলো।

আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যা কার্যক্রম নিষিদ্ধ। এই দিবসকে কেন্দ্র করে নাশকতা রোধ করতে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে জুলাই আন্দোলনে হত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলে আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না: জিএম সিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না: জিএম সিরাজ

বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ মন্তব্য করেন, "স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না।" তিনি সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে এ বিষয়টি তুলে ধরেন।

জিএম সিরাজ বলেন, "মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি। সবিনয়ে একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে বেশ কিছু বক্তব্য আসছে মাঝেমধ্যে, যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য.. ভারত–বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।"

তিনি আরও বলেন, "আমি আহ্বান করি যে, এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাংলাদেশে উনি নেই হয়ে গেছে। আউট অফ সিন এন্ড সে কোনদিনই বাংলাদেশে।"

সরকার দলের এই এমপি বলেন, "২০১৪ সালে সমুদ্র জয় হয়েছে। অনেক প্রচার হয়েছে কিন্তু সম্পদ তোলা যায়নি। এই সম্পদ তুলতে গেলে আমাদের… প্রভুদের আপনার কি বলে নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ছাড়া আমরা তুলতে পারিনি।"

অফশোর বিডিংয়ের কথা উল্লেখ করে জিএম সিরাজ বলেন, "বর্তমান সরকার এক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে। এবার কারো অনুমতি লাগেনি।"

তিনি বলেন, "আমরা সবাই চাই, ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে, ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, আমাদের স্বামী–স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে। স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে। কিন্তু ভার– বাংলাদেশের যে আমরা প্রতিবেশী এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।"

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনারের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে জিএম সিরাজ বলেন, "ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী এসে বলেছেন- আমরা একই আকাশ, একই বাতাসের নিচে।" এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, "আমরা বলতে চাই, আসুন মানুষের হৃদয়যোগ জয় করুন। মানুষের হৃদয়ের সাথে ভারতের ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সে ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে, আপনারা দয়া করে পুশ ইন বন্ধ করুন।"

জিএম সিরাজ পুশ ইন-এর পাশাপাশি ভারত সীমান্তে মাদক তৈরির কারখানাগুলো বন্ধ করারও দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


কুড়িগ্রামে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে ক্যাম্পেইন

কুড়িগ্রামে সাধারণ মানুষের জন্য সরকারি সেবার সহজ ও সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এক অ্যাডভোকেসি ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় ফ্রেন্ডশিপ স্কুল চত্বরে এ অ্যাডভোকেসি ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিবতাহুল রহমান, জেলা সমাজসেবা উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর এবং ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক প্রমুখ।

স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পেইনে সরকারি সেবার মানোন্নয়ন ও নাগরিকবান্ধব সেবাপ্রদান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ক্যাম্পেইনে জনসাধারণের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মহিলা, যুবক এবং প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা অনুষ্ঠানে জানান, সরকারি সেবার তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক নাগরিক কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নানা জটিলতা ও ভোগান্তির কারণে সময়মতো প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে সক্ষম হন না।

ক্যাম্পেইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি সহায়তা, স্বাস্থ্যসেবা, ভূমি সেবা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইন সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, এবং সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের অধিকার ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বক্তারা আরো বলেন, একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সরকারি সেবার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল সেবার সম্প্রসারণ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বক্তারা জানিয়েছেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ও প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সরকারি সেবার প্রাপ্যতা আরও সহজ ও কার্যকর করা সম্ভব।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের মতে, জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে খাদ্য দ্রব্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার জন্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় তথা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ৪টি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার দ্রব্য তৈরি ও বাজারজাত করার অপরাধে আফিফা বেকারিকে ১০ হাজার টাকা, একই অপরাধে তপাদার বেকারিকে ৫ হাজার টাকা, মালয়েশিয়া বেকারিকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিপালন না করায় ন্যাশনাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%