১০:০৮ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা একটি বার্তায় এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে, এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আজ মঙ্গলবার বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর এবং মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হলো।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, যা কার্যক্রম নিষিদ্ধ। এই দিবসকে কেন্দ্র করে নাশকতা রোধ করতে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে জুলাই আন্দোলনে হত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলে আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন



