ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জোটের টানাপোড়েন ও নাজিব ইস্যুতে চাপে আনোয়ার ইব্রাহিমের সরকার


জোটের টানাপোড়েন ও নাজিব ইস্যুতে চাপে আনোয়ার ইব্রাহিমের সরকার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন এই জোটের অভ্যন্তরীণ কোন্দল ও জনসমর্থনের একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে। চলতি সপ্তাহে দেশটির দুটি রাজ্য আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে জাতীয় পর্যায়েও একটি আগাম সাধারণ নির্বাচনের গুঞ্জন জোরালো হচ্ছে।

আনোয়ারের জাতীয় জোটের শরিকদের নিয়ন্ত্রণে থাকা দেশটির নেগেরি সেম্বিলান এবং জোহর রাজ্যের বিধানসভা যথাক্রমে গত শুক্রবার ও সোমবার ভেঙে দেয়া হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এই দুটি রাজ্যে নির্বাচনের আয়োজন করা হবে।

যদিও এই রাজ্য নির্বাচনগুলো সরাসরি জাতীয় সংসদে আনোয়ারের সংখ্যাগরিষ্ঠতার ওপর কোনো প্রভাব ফেলবে না, তবে বড় ধরনের কোনো পরাজয় ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোটের সম্ভাবনাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

প্রধানমন্ত্রী আনোয়ার গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন যে, তার প্রশাসনের অভ্যন্তরীণ বিভেদ যদি ক্রমাগত বাড়তে থাকে, তবে তিনি আগাম জাতীয় নির্বাচন ডাকার বিষয়টি বিবেচনা করবেন। মালয়েশিয়ার বহু-জাতিগত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আনোয়ারের জোটের শরিক পাকাতান হারাপান, সাবেক প্রতিদ্বন্দ্বী বারিসান ন্যাশনালের মতো দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য বিদ্যমান। পাশাপাশি সংস্কারের ধীরগতির কারণে প্রগতিশীল মিত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রী ও আমনো (ইউএমএনও) নেতা নাজিব রাজাকের রাজকীয় ক্ষমার দাবি নিয়ে জোটের অন্যতম শরিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের চাপের মুখে রয়েছেন আনোয়ার।

প্রসঙ্গত, বিলিয়ন ডলারের ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে ২০২২ সালে নাজিব রাজাক কারাদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে নেগেরি সেম্বিলান রাজ্যটি পাকাতান হারাপান জোট শাসন করছে এবং সেখানে ২০২৮ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে, বারিসান ন্যাশনাল শাসিত জোহর রাজ্যে আগামী বছরের আগে নির্বাচন হতে হবে মনে হচ্ছিল না।

জোটের অভ্যন্তরীণ এই তীব্র টানাপোড়েনের প্রতিফলন হিসেবে বারিসান ন্যাশনাল ইতিমধ্যে ঘোষণা করেছে যে, তারা পাকাতান হারাপানের সমর্থন ছাড়াই জোহর রাজ্যের নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন: কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা

অপরদিকে, নেগেরি সেম্বিলানের মোট ৩৬টি আসনের সবকটিতে লড়ার সিদ্ধান্ত নিয়েছে পাকাতান হারাপান, যেখানে গত নির্বাচনে তারা ১৭টি আসনে জয়ী হয়েছিল। আগামী মাসগুলোর মধ্যে দেশটির মেলাকা এবং সারাওয়াক রাজ্যেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, দেশটির নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একটি আগাম সাধারণ নির্বাচন ঘোষণা করা হলে তা রাজ্য নির্বাচনগুলোর সাথে একই সময়ে আয়োজন করা সম্ভব হবে, যা রাজ্য নির্বাচনী খরচ অনেকাংশে বাঁচিয়ে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের কারণে মেক্সিকোয় রমরমা দেহ ব্যবসার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


বিশ্বকাপের কারণে মেক্সিকোয় রমরমা দেহ ব্যবসার আশঙ্কা

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন মেক্সিকোতে মানবপাচার এবং জোরপূর্বক যৌন বাণিজ্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক ও মানবাধিকারকর্মীরা।

মেক্সিকোর শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক মিলেনিওর একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ও ফুটবলপ্রেমীর আগমনকে কেন্দ্র করে অপরাধী চক্রগুলো নতুন সুযোগ খুঁজছে অবৈধ আয়ের। বিশেষ করে, মানবপাচার এবং যৌন শোষণভিত্তিক অপরাধগুলোর বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপের অধীনে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর তিনটি শহরে—মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্তেররেইয়ে। অপরাধবিষয়ক গবেষকদের মতে, এসব শহরের যৌন বাণিজ্য সংশ্লিষ্ট অনেক রুট ও নেটওয়ার্ক বর্তমানে বিভিন্ন কার্টেল ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

গুয়াদালাহারায় প্রভাবশালী হালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) সক্রিয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, মন্তেররেইয়ে নর্থইস্ট কার্টেল ও সিনালোয়া কার্টেলের প্রভাব রয়েছে বলে দাবি করা হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতেও বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততায় মানবপাচার এবং যৌন শোষণের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে ফলাফল তুলে ধরা হয়েছে।

মেক্সিকোর আরেক সংবাদমাধ্যম অ্যানিমেল পলিটিকো জানিয়েছে, দেশটির বেশিরভাগ বড় অপরাধী চক্র বর্তমানে জোরপূর্বক যৌন বাণিজ্য থেকে মুনাফা অর্জন করছে। বিশেষজ্ঞদের মতে, মাদক ব্যবসার পাশাপাশি মানবপাচার এখনকার্টেলগুলোর অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, জোরপূর্বক যৌন শোষণ ও মানবপাচারভিত্তিক বৈশ্বিক অবৈধ অর্থনীতির মূল্য বছরে প্রায় ৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সময় মানবপাচার ও যৌন শোষণের ঝুঁকি বাড়তে পারে। এই কারণে, বিশ্বকাপ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মোঃআসাদুজ্জামান

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


শিবচরে ২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে ব্রাজিল

মাদারীপুর শিবচরে চরশ্যমাইল আমবাগান ক্লাবের অধীনে আয়োজন করা হয়েছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ৫/৬/২০২৬ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময়।
উক্ত খেলায় অংশগ্রহণ করেছে বহু গ্রামের যুবকরা।
উক্ত খেলায় ৫০ মিনিট খেলাধুলা করেছেন দুই দলের প্লেয়াররা রেফ্রির শেষ বাসি বাজার সাথে সাথেই ব্রাজিল সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে কারণ তারা আর্জেন্টিনাকে দুই গোলে হারিয়েছে।
তবে আর্জেন্টিনা ও চেষ্টা কম করেনি ব্রাজিলের জালে জড়িয়েছে একটি গোল।

যুবকদেরকে মাদক থেকে দূরে সরানোর জন্যই এই ভিন্ন রকমের আয়োজন করেছেন স্থানীয় যুব সমাজ
এমনকি এ খেলা অব্যাহত রাখতে চায় পুরো বছর যুরেই যেন যুব সমাজ মাদক এর দিকে ঝুকে না পরে । তবে ইচ্ছে থাকলেও হয়না উপায়
সরকারি কোন মাঠ না থাকায় বেড়ে উঠতে পারছে না ক্ষুদে কোন খেলোয়ার বহু বছর ধরেই খেলে আসছেন ইজারা নেওয়া জমিতে বছর শেষে ফুরিয়ে যায় ইজারা যার ফলে বন্ধ হয়ে যায় বহু খুদে খেলোয়াড়ের স্বপ্ন।
স্থানীয় যুব সমাজের দাবি নতুন সরকার যদি আমাদের একটি খেলার মাঠ বানিয়ে দেয় তাহলে আর মাদকের দিকে ঝুকবে না যুবকেরা অবসর সময় ব্যস্ত থাকবে খেলাধুলায় ফলে গরে উঠবে সুশৃংখল এক সমাজ।
যেখানে থাকবে না কোন মারামারি কুন্ডল গরে উঠবে ভ্রাতৃত্বের বন্ধন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে গরম থেকে বাঁচতে প্রযুক্তির দ্বারস্থ ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


বিশ্বকাপে গরম থেকে বাঁচতে প্রযুক্তির দ্বারস্থ ইংল্যান্ড

সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে জুড বেলিংহামকে। ছবি: এক্স থেকে

বিশ্বকাপের ম্যাচে কেবল মাঠের প্রতিপক্ষই নয়, খেলোয়াড়দের প্রকৃতির সঙ্গেও লড়তে হবে। কারণ এবারের বিশ্বকাপ হবে প্রবল গরমে।

গরম আবহাওয়া মাথায় রেখে ফিফা ম্যাচের দুই অর্ধে কুলিংয়ের ব্যবস্থা রাখার চিন্তা করেছে।

তবে তার পরেও ইংল্যান্ডের মধ্যে ভরসার অভাব দেখা দিয়েছে। তাই বিশ্বকাপ শুরুর আগে প্রযুক্তির সাহায্য নিতে বাধ্য হয়েছেন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা। গরম আবহাওয়ার মোকাবেলার জন্য উচ্চপ্রযুক্তির পাম-কুলিং ডিভাইস তারা সঙ্গে নিয়েছে।

পাম-কুলিং হলো হাতের তালুকে ঠাণ্ডা করার যন্ত্র।

এভাবে ধারণা করা হচ্ছে, ফুটবলাররা সম্পূর্ণ বিশ্বকাপে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্মুখীন হবেন। বিভিন্ন গবেষণার ভিত্তিতে জানা গেছে, বিশ্বকাপের এক-তৃতীয়াংশ ম্যাচ ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত হবে। জলবায়ু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (WWA) এবং বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভেন্যুর গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে।

কিছু দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।

ইংল্যান্ডের গ্রুপের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তাই বিশ্বকাপ শুরুর আগে আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য তারা সব চেষ্টা করছে। মঙ্গলবার তারা নিজেদের প্রথম অনুশীলন করেছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। সেদিন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

গরমের সাথে মোকাবিলা করতেই তারা পাম-কুলিং ডিভাইসের সাহায্য নিচ্ছে।

এমন সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের কাছে। তিনি জানান, তারা প্রথম সপ্তাহটি এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ব্যবহার করছেন। প্রস্তুতি ম্যাচে এটা তাদেরকে সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন। ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার জানান, ‘দলের পিছনের সদস্যরা কুলডাউন ও রিকভারি নিয়ে গবেষণা করেছেন। আশা করি টুর্নামেন্টের শুরুতেই আমাদের কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

পাম-কুলিং ক্রীড়াঙ্গনে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে এই প্রযুক্তির ব্যবহার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গবেষণায় দেখা গেছে, হাতের তালু ঠাণ্ডা করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে। এর ফলে ম্যাচ চলাকালীন দ্রুত রিকভারি সম্ভব এবং খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত হতে পারে।

আগামী ১৭ জুন ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে। টেক্সাসে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ২৩ জুন ম্যাসাচুসেটসে তাদের প্রতিপক্ষ ঘানা। এবং ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা নিউইয়র্ক/নিউ জার্সিতে, ম্যাচটি ২৭ জুন অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিপেইড মিটারে ‘ডিজিটাল বিড়ম্বনা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


প্রিপেইড মিটারে ‘ডিজিটাল বিড়ম্বনা’

বিদ্যুৎ অপচয় রোধ এবং বিল ব্যবস্থাপনা সহজ করার বড় প্রতিশ্রুতি সহকারে দেশে প্রিপেইড বিদ্যুৎ মিটার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, গ্রাহকের সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া এই আধুনিক উদ্যোগ বর্তমানে সাধারণ এবং আবাসিক গ্রাহকদের জন্য এক ভীষণ বিড়ম্বনা এবং দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ বিলের নানা অব্যবস্থাপনা, অনিয়ম এবং গ্রাহক ভোগান্তি রোধ করার জন্য প্রিপেইড বা ডিজিটাল মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ এখন ‘ডিজিটাল বিড়ম্বনা’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছে।

প্রথাগত পোস্টপেইড মিটার ব্যবহারকারীরা বিল পরিশোধ করতে দেরি করলেও বিদ্যুৎ সংযোগ সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করা হচ্ছে না। কিন্তু প্রিপেইড মিটারের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে বিপিডিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকোসহ বেশ কয়েকটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রিপেইড মিটারের মাধ্যমে সেবা প্রদান করছে। তবে, এসব মিটার রিচার্জ করার প্রক্রিয়া দাম সমন্বয়ের জাঁতাকলে শত শত ডিজিটের টোকেন নাম্বার গ্রাহকদের জন্য মানসিক যন্ত্রণার কারণ হচ্ছে।

বাসাবো এলাকার বাসিন্দা আব্দুর রব শুক্রবার (৫ জুন) বিকেলে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা রিচার্জ করার পর টোকেন নম্বর দেখে হতবাক হন। সাধারণত ১৬ থেকে ৪৮ ডিজিটের টোকেন নম্বর আসলেও, আজ তার মোবাইলে ১৮০ ডিজিটের টোকেন নম্বর এসেছে! সতর্কতার কারণে তিনি মিটারের কাছে যেতে ভয় পান এবং এই বিশাল নম্বরটি সঠিকভাবে প্রবেশ করাতে না পেরে অবশেষে হতাশ হয়ে পড়েন।

ডিপিডিসির কাস্টমার কেয়ারের (১৬১১৬) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, “সব সময় এমন দীর্ঘ টোকেন আসে না। মূলত বিদ্যুতের নতুন দাম বা ট্যারিফ সমন্বয় করতে গিয়েই সিস্টেমে সাময়িক সমস্যা সৃষ্টি হচ্ছে। খুব দ্রুতই এর সমাধান হবে।”

মিরপুরের বাসিন্দা অ্যাডভোকেট নাহিদ শাহিন অভিযোগ করেছেন যে, তার বাসায় ডেসকোর প্রিপেইড মিটার বসানো হয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন অসন্তোষের পাশাপাশি সম্প্রতি ভৌতিকভাবে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “মাত্র এক-দুই দিনের জন্য মিটার রিচার্জ করতে ভুললে কোনও পূর্ব সতর্কবার্তা ছাড়াই ঘরের বাতি নিভে যায়।”

অনেকে অভিযোগ করেন যে, অনেক মিটারে ব্যালেন্স শেষ হওয়ার আগে লাল বাতি জ্বলা বা অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা থাকলেও, বহুতল ভবনের নিচে বা সুবিধাজনক স্থানে মিটার না থাকার কারণে তা নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয় না।

প্রিপেইড মিটারের ভেতরে থাকা ছোট ব্যাটারির নিয়েও আবাসিক ব্যবহারকারীদের ভোগান্তির কমতি নেই। সাধারণত লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের সময় এই ব্যাটারিটি মিটারে পাওয়ার সাপ্লাই দেয়, কিন্তু এর চার্জ কমে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে পুরো বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

অনেকে জানিয়েছেন যে, প্রযুক্তিতে অনভিজ্ঞ ও বয়স্ক মানুষের জন্য কখনো কখনো ২০০ থেকে ৩০০ সংখ্যার দীর্ঘ পিন কোড টাইপ করা ক্লান্তিকর হতাশার তৈরি করছে। টাইপ করার সময় একটি সংখ্যা ভুল হলে পুরো প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে হয়।

এই সংকট থেকে মুক্তি পেতে গ্রাহকদের স্থানীয় অফিসে যোগাযোগ করে টেকনিশিয়ানদের জন্য অপেক্ষা করতে হয়। তবে, যদি এই যান্ত্রিক গোলযোগ রাতের বেলা কিংবা ছুটির দিনে ঘটে, তাহলে গ্রাহকদের প্রচণ্ড গরম ও অন্ধকারের মধ্যে পুরো রাত কাটাতে হয়।

অন্যদিকে, যেসব মিটারে পাঞ্চ কার্ড ব্যবহার করা হয়, সেই কার্ডটি পুরোনো বা ক্ষতিগ্রস্ত হলে নতুন কার্ড পাওয়ার আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রাহককে বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয়।

একটি সাধারণ রিচার্জের মতো ১৬ বা ২০ ডিজিটের কোড আসে, যা মিটারে প্রবেশ করালে টাকা যুক্ত হয়। কিন্তু যখনই বিদ্যুতের মূল্যবৃদ্ধি অথবা ট্যারিফ পরিবর্তন হয়, তখন টোকেনের আকার বিশাল হয়ে যায়।

প্রিপেইড মিটারগুলো কোনো অনলাইন সার্ভারের সঙ্গে প্রতি সেকেন্ডে যুক্ত থাকে না (স্মার্ট মিটার বাদে)। তাই মিটারের ভেতরে থাকা চিপকে জানাতে হয় যে, প্রথম ইউনিট থেকে শুরু করে পরবর্তী ইউনিটগুলোর দাম কত টাকা করে কাটা হবে।

বিদ্যুৎ চুরি বা হ্যাকিং রোধ করতে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড (STS - Standard Transfer Specification) অনুযায়ী এই তথ্যকে একটি অত্যন্ত জটিল ও সুরক্ষিত কোডে রূপান্তরিত করা হয়। তথ্যের পরিমাণ বেশি হওয়ার কারণে এনক্রিপশন শেষে কোডটি ১৮০, ৩০০ এমনকি সর্বোচ্চ ৩২০ ডিজিট পর্যন্ত লম্বা হয়ে যায়।

যখনই সরকার বিদ্যুতের দাম বাড়ায়, অথবা যেকোনো কমান্ড বা তথ্য আপডেট হয়, তখন গ্রাহক প্রথমবার বিকাশ, রকেট অথবা ভেন্ডিং স্টেশন থেকে টাকা রিচার্জ করলেই সার্ভার স্বয়ংক্রিয়ভাবে মিটারের ‘ট্যারিফ আপডেট’ করার জন্য সংকেত পায়। সার্ভার তখন টাকার টোকেনের সঙ্গে দাম সমন্বয়ের টোকেনটি জোড়া লাগিয়ে বিশাল একটি কোড তৈরি করে গ্রাহকের মোবাইলে পাঠিয়ে দেয়।

অন্যদিকে, যেসব মিটার শতভাগ অনলাইন বা ইন্টারনেট প্রযুক্তিতে চলে, সেগুলোতে গ্রাহককে কোনও বাটন চাপতেই হয় না। বিদ্যুৎ অফিস তাদের কেন্দ্রীয় সার্ভার থেকে এক ক্লিকেই দেশের সব স্মার্ট মিটারের দাম স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দিতে পারে। গ্রাহকেরা অ্যাপে রিচার্জ করলেই ব্যাক-এন্ডে সব কাজ হয়ে যায়। সরকার বর্তমানে সব সাধারণ প্রিপেইড মিটারকে এই স্মার্ট মিটারে রূপান্তর করার জন্য চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%