০৭:৫৭ এম
জর্ডানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধিদলের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সিরিয়ার পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
এই বৈঠকের বিরুদ্ধে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একটি সিরীয় কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করে যে, বৈঠকে সিরিয়ার সাধারণ ও সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
সিরীয় সূত্র জানায় যে, বৈঠকে আলোচনা হয়েছে ইসরায়েলের হামলা ও গ্রেপ্তার বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং আলোচনা প্রক্রিয়া পুনরায় চালু করার বিষয়গুলো নিয়ে। পাশাপাশি সিরিয়ার স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনা করা হয়। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বিরোধ কমানোর বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযান, বিশেষ করে আবু আল-দুহুর বিমানবন্দরে হামলার পর উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
বৈঠকে সিরিয়ার পক্ষ থেকে আলোচনা হয় ২০২৪ সালের ৮ ডিসেম্বরের আগে ইসরায়েলি বাহিনী যেসব স্থানে ছিল, সেখানে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার। একই সাথে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তি পুনরায় কার্যকর করার আহ্বান জানানো হয়, যা গোলান মালভূমিতে একটি অসামরিকীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করেছিল।
সিরীয় কর্মকর্তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ডের অংশ হলেও এই বিষয়ে চূড়ান্ত মর্যাদা এবং ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা করার সময় এখনই হয়নি বলে জানায় দামেস্ক।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন