০৫:৩৩ পি.এম
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বসতবাড়ির রান্নাঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী মো: আরব আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়,উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর এলাকায় আরব আলীর বসতবাড়ীর রান্নাঘরে শনিবার দিবাগত রাতে অভিযুক্ত মো: আব্দুল জলিল, মো: নাজমুল ইসলাম,মো: জালাল উদ্দিন ও মো: সাইফুল ইসলাম আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ঘরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।পরে খোজ পেয়ে তারা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় অভিযুক্তদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় এবং অগ্নিকাণ্ডে রান্নাঘর পুড়ে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তারা আরও বলেন,অভিযুক্তরা হ্যামস্ গ্রুপের সাথে জড়িত এবং অভিযুক্ত সাইফুল স্থানীয় হ্যামস গ্রুপের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন।পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে তাদের পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের লক্ষ্যে হ্যামস গ্রুপের ম্যানেজার সাইফুল ইসলামের নেতৃত্বে ওই ঘরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
আরও পড়ুন: গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা
এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন