প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় চাঁদা না পেয়ে এক সফল ব্যবসায়ী ও নিরীহ ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হামলাকারীরা ভুক্তভোগীর বাগানবাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধন এবং একটি ভুঁইফোড় অনলাইন মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নূরুল আবছার।
আজ সোমবার ( নভেম্বর ২০২৬) সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে এবং বিভিন্ন খাতের রাজস্ব আদায়কারী ব্যবসায়ী নূরুল আবছার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল আবছার জানান, এলাকার একটি চিহ্নিত দাঙ্গাবাজ ও চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় স্থানীয় ওই চক্রটি তার ক্ষতি করার বিভিন্ন ফন্দি আঁটতে থাকে।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার বাগানবাড়িতে লেবারদের কাজের তদারকির জন্য যান। এর ২০ মিনিট পর প্রতিপক্ষ সুমন হাতে ধারালো কিরিচ নিয়ে তার ওপর চড়াও হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সুমন তাকে কোপ দিতে গেলে তিনি হাত চেপে ধরে আত্মরক্ষা করেন এবং এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। এ ঘটনায় জীবন ও নিরাপত্তার স্বার্থে গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ রাতেই সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জিডি করার জেরে পরদিন ২১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে সন্ত্রাসী সুমন ও তার সহযোগীরা তার বাগানের একটি বড় জাম গাছ এবং ১৮টি আম গাছ গোড়া থেকে কেটে ফেলে। যার আনুমানিক ক্ষতি ১ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় বাগানে গিয়ে তিনি গাছ কাটার দৃশ্য দেখার সময় সুমনের বোন ও সুমন নিজে তাকে ফের গালাগালি করে এবং একপর্যায়ে সুমন ধারালো দা নিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কোমরে উপর্যুপরি লাথি মারে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। হামলায় তার কোমড়ে গুরুতর আঘাত লাগে।
সংবাদ সম্মেলনে নূরুল আবছার ক্ষোভ প্রকাশ করে বলেন, "সন্ত্রাসী সুমন তার দাঙ্গাবাজির পাশাপাশি আমাকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করার জন্য গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে অজ্ঞাত ‘জাগ্রত চট্টগ্রাম (জেসি) টিভি’ নামক একটি অনলাইন মিডিয়ায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কাহিনীর সংবাদ প্রকাশ করে। আমার কণ্ঠ এডিট করে আমার ছবি ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে, যার বিন্দুমাত্র সত্যতা নেই। ওই অনলাইন পোর্টালের কোনো সাংবাদিক আমার সাথে যোগাযোগই করেনি।
তিনি আরও জানান, অভিযুক্তরা বিভিন্ন অপকর্মের কারণে ইতিমধ্যে এলাকাবাসী কর্তৃক একঘরে ও সমাজচ্যুত হয়ে রয়েছে।
এমন ন্যক্কারজনক হামলা, বাগান ভাঙচুর এবং অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভুক্তভোগী নূরুল আবছার। পাশাপাশি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহল ও সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন