০৮:৩৪ এম
সাতক্ষীরা শহরে মোটরসাইকেল চুরির সন্দেহে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী সিয়াম হোসেনকে গণপিটুনির অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকার অ্যাপেক্স শোরুমের সামনে।
পুলিশ পরে সিয়াম এবং তার বাবাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোটরসাইকেলের মালিক শাহীন ইসলাম এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন।
আরও পড়ুন: গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সিয়াম সাতক্ষীরার ট্রাফিক পুলিশের একজন টিএসআইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন এর মালিক। ওই দিন এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনার জন্য টেস্ট ড্রাইভের কথা বলে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ সংশ্লিষ্টদের সহায়তায় মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেয়।
সিয়ামের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় সে বাবার সঙ্গে জুতা কিনতে বড়বাজার এলাকায় গিয়েছিল। একই সময়ে মোটরসাইকেলের মালিক শাহীন ইসলামও সেখানে জুতা কিনতে যান। এ সময় সিয়ামকে দেখে মোটরসাইকেল চুরির সন্দেহে শাহীন তাকে ধরেন। একপর্যায়ে সেখানে সিয়ামের ওপর মারধর করা হয়।
মোটরসাইকেলের মালিক শাহীন ইসলাম দাবি করেন, কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার কথা বলে সিয়াম সেটি নিয়ে পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার তাকে বড়বাজারে দেখতে পেয়ে আটক করেন তিনি।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থী ও তার বাবাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক শাহীন ইসলাম বাদী হয়ে থানায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন