০৩:১৮ পি.এম
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করার পর দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন, এ সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গোলাম পরওয়ার: পীর-ফকিরের দরবারে ধরনা দিয়ে লাভ হবে না
এ ছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।
গত ২৮ জুন সরকারি সফরের উদ্দেশ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন